চিত্র-A এ 'P [গণিত] এর উৎপত্তি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A তে 'P [গণিত] সৃষ্টি অর্থাৎ পুং জননকোষ সৃষ্টির প্রক্রিয়া নিচে বর্ণনা করা হল: [চিত্র] পরাগরেণু পুং-গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ (n) সৃষ্টি করে। পূর্ণতাপ্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায়ই পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বড় হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ (Male gametes) উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এ বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালিতে সংঘটিত হতে পারে। এভাবে পুংস্তবকে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হয়। Note উপরের ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবে উদ্দীপকের ছবিটিতে P দিয়ে যে দুটি নিউক্লিয়াসকে চিহ্নিত করা হয়েছে তার একটি প্রকৃতপক্ষে জনন নিউক্লিয়াস এবং অপরটি নালিকা নিউক্লিয়াস তাই ১ম নিউক্লিয়াসটি বাদ দিয়ে পেছনের দুটি নিউক্লিয়াসকে P দিয়ে চিহ্নিত করলে উদ্দীপকটি সঠিক হতো।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
চিত্র-A এ 'P এর উৎপত্তি ব্যাখ্যা করো।
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
পরাগরেণু পুং-গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ (n) সৃষ্টি করে। পূর্ণতাপ্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায়ই পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বড় হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ (Male gametes) উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এ বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালিতে সংঘটিত হতে পারে। এভাবে পুংস্তবকে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হয়।
Note
উপরের ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবে উদ্দীপকের ছবিটিতে P দিয়ে যে দুটি নিউক্লিয়াসকে চিহ্নিত করা হয়েছে তার একটি প্রকৃতপক্ষে জনন নিউক্লিয়াস এবং অপরটি নালিকা নিউক্লিয়াস তাই ১ম নিউক্লিয়াসটি বাদ দিয়ে পেছনের দুটি নিউক্লিয়াসকে P দিয়ে চিহ্নিত করলে উদ্দীপকটি সঠিক হতো।উত্তর
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, চিত্র-B তথা স্ত্রী গ্যামেটোফাইট নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে।