চিত্র 'N [গণিত] নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে– বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের চিহ্নিত 'N [গণিত] অংশটি হচ্ছে ভ্রূণথলি বা স্ত্রী গ্যামেট। ভ্রূণথলি নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে। নিম্নে বিশ্লেষণ করা হলো— স্ত্রী গ্যামিটোফাইটের ক্ষেত্রে ডিম্বকের ভেতর বিভিন্ন ধারাবাহিক ধাপের মাধ্যমে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু এবং ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস তৈরি হয়। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট গ্যামেটোফাইটিক (n) পর্যায়ের কোষ। পরাগায়নের সময় একটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের সৃষ্টি করে। জাইগোট কোষটি হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এর প্রথম বিভাজনে দুটি কোষের সৃষ্টি হয়। যার একটি হলো এপিক্যাল কোষ এবং অপরটি হলো ভিত্তি কোষ। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি কোষ থেকে ভ্রূণ ধারক গঠিত হয়। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল ও ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভ্রূণসহ বীজে পরিণত হয়। এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের বা নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তাই বলা যায়, চিত্র-N তথা ভ্রূণথলি নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
চিত্র 'N নতুন স্পোরোফাইট গঠনে ভূমিকা রাখে– বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
পরাগরেণু পুং-গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ (n) সৃষ্টি করে। পূর্ণতাপ্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায়ই পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে।
নালিকোষ বড় হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ (Male gametes) উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এ বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালিতে সংঘটিত হতে পারে। এভাবে পুংস্তবকে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হয়।উত্তর
