A ও B ফুলের অত্যাবশ্যকীয় স্তবক- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A ও B যথাক্রমে একটি ফুলের স্ত্রীস্তবক ও পুংস্তবক। স্ত্রীস্তবক ও পুংস্তবক ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। নিম্নে ব্যাখ্যা করা হলো- পুংস্তবক: ফুলের তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যকীয় অংশ। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। প্রতিটি পুংকেশরের দুইটি অংশ যথা- পুংদণ্ড বা পরাগদণ্ড এবং পরাগধানী পরাগথলি। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালি গঠন করে। এই পরাগ নালিকায় পুংজননকোষ উৎপন্ন হয়। পুংজননকোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। স্ত্রীন্তবক: স্ত্রীস্তবক বা গর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে। এটি ফুলের আর একটি অত্যাবশ্যকীয় স্তবক। স্ত্রী এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে। একটি গর্ভপত্রের তিনটি অংশ, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এসব ডিম্বকের মধ্যে স্ত্রীপ্রজননকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এই ডিম্বাণুই পুংস্তবকের মতো সরাসরি জননকাজে অংশগ্রহণ করে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, পুংস্তবক ও স্ত্রীস্তবক ফুলের অত্যাবশ্যকীয় অংশ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
A ও B ফুলের অত্যাবশ্যকীয় স্তবক- ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
