সুমনের বাবার হওয়া এমন জটিল রোগের প্রতিরোধ কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব- যৌক্তিক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুমনের বাবার জটিল রোগটি হলো এইডস। HIV ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয়। এইডস রোগ প্রতিরোধে করণীয় হচ্ছে: সামাজিক ও ধর্মীয় আদর্শ এবং রীতিনীতি অনুসরণ করা। একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে না জড়িয়ে একজন জীবন সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। রক্ত গ্রহণের পূর্বে তা HIV সংক্রামক কিনা পরীক্ষা করে নিতে হবে। অন্যদের ব্যবহার করা সুঁই, ব্লেড ও সিরিঞ্জ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বয়ঃসন্ধিকালে থাকা কিশোর-কিশোরীসহ সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সুঁই ও কাঁচিসহ যেসব ধারালো জিনিস ত্বকে প্রবেশ করানো হয় সেগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। কোনো রোগীর দেহে অন্যের অঙ্গ প্রতিস্থাপনের সময় প্রতিটি ধাপে সাবধানতা অবলম্বন করতে হবে। তরুণ সমাজকে গণসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। উপরিউক্ত উপায়ে AIDS প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ বলা যায়, AIDS এর মতো জটিল রোগের প্রতিরোধ কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
সুমনের বাবার হওয়া এমন জটিল রোগের প্রতিরোধ কেবলমাত্র সচেতনতার মাধ্যম…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
