ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে ফুলের মধ্যে পাঁচটি স্তবকের সবগুলোই উপস্থিত থাকে, তাকে সম্পূর্ণ ফুল বলে। একটি আর্দশ ফুলের মধ্যে পাঁচটি স্তবকের মধ্যে দুটি স্তবক (পুংস্তবক ও স্ত্রীস্তবক) প্রজননের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরা সরাসরি প্রজননে অংশ নেয়, অন্য স্তবকগুলো সরাসরি অংশ না নিলেও প্রজননে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। ধুতরা ফুলে এই পাঁচটি স্তবকই উপস্থিত থাকে। তাই ধুতুরাকে সম্পূর্ণ ফুল বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
