শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের R অংশে সৃষ্ট গ্যামেটটির বিকাশ বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের চিত্রে-R অংশটি হলো পরাগধানী। পরাগধানীতে সৃষ্ট গ্যামেটটি হলো পুং গ্যামেটোফাইট। নিচে এর বিকাশ বর্ণনা করা হলো: [চিত্র] পরাগরেণু পুং-গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ (n) সৃষ্টি করে। পূর্ণতাপ্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায়ই পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বড় হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ (Male gametes) উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এ বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালিতে সংঘটিত হতে পারে। এভাবে পুংস্তবকে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হয়।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল

উদ্দীপকের R অংশে সৃষ্ট গ্যামেটটির বিকাশ বর্ণনা করো।

উদ্দীপক

question image

Jessore · 2020

উত্তর

যৌন প্রজননের জন্য নিষেক প্রয়োজন। এটি একটি জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে।

উত্তর

অমরার মাধ্যমে একটি ভ্রূণ তার মাতৃদেহ থেকে সকল খাদ্য উপাদান, যেমন- শর্করা, আমিষ, স্নেহ, পানি ও খনিজ লবণ ইত্যাদি গ্রহণ করে এবং অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ এবং ভ্রূণ থেকে কার্বন ডাই-অক্সাইডের বিনিময় ঘটে। এই জন্য অমরাকে ফুসফুসের তুলনা করা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে-R অংশটি হলো পরাগধানী। পরাগধানীতে সৃষ্ট গ্যামেটটি হলো পুং গ্যামেটোফাইট। নিচে এর বিকাশ বর্ণনা করা হলো: question image পরাগরেণু পুং-গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ (n) সৃষ্টি করে। পূর্ণতাপ্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায়ই পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে নালিকোষ এবং ছোট কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বড় হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ (Male gametes) উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এ বিভাজন পরাগরেণুতে অথবা পরাগনালিতে সংঘটিত হতে পারে। এভাবে পুংস্তবকে পুং গ্যামেটোফাইট উৎপন্ন হয়।

উত্তর

উদ্দীপকে চিত্রের 'QQ^{\prime} হলো ডিম্বাশয় এবং 'RR^{\prime} হলো পরাগধানী। ডিম্বাশয় এবং পরাগধানী এর সমন্বিত কার্যক্রমই উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখে তা বিশ্লেষণ করা হলো- পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে (Style) পতিত হয়। এরপর পরাগনালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এবং কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে উঠে। স্ফীত অগ্রভাগটি ফেটে পুংজনন কোষ দুটি ভ্রূণথলিতে মুক্ত হয়। এর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট (2n) তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের (\end{osperm}cells) সৃষ্টি করে। প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এ ঘটনাকে দ্বিনিষেক (Double fertilization) বলা হয়। জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ। এর প্রথম বিভাজনে দুটি কোষের সৃষ্টি হয়। একই সাথে সস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে। ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে ভিত্তি-কোষ (Basal cell) এবং ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিক্যাল কোষ (Apical cell) বলা হয়। একই সাথে এ কোষ দুটির বিভাজন চলতে থাকে। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি কোষ থেকে ভ্রূণধারক উৎপন্ন করে। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল ও ভ্রূণকান্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। এই সস্যকোষগুলো ট্রিপ্লয়েড অর্থাৎ এর নিউক্লিয়াসে 3n সংখ্যক ক্রোমোসোম থাকে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভ্রূণসহ বীজে পরিণত হয়। এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে। এভাবে একটি সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র চলতে থাকে যার সূচনা ঘটে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে অর্থাৎ নিষেকের মাধ্যমে। তাই বলা যায়, Q ও R-এর সমন্বিত কার্যক্রম অর্থাৎ ডিম্বাণু ও পরাগধানী (পুংজনন কোষ) এর সমন্বিত কার্যক্রমই উদ্ভিদের অস্তিত্ব টিকিয়ে রাখছে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১১ : জীবে প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরাগায়ন কী? বুঝিয়ে বলো। অথবা, পরাগায়ন কাকে বলে?

পরাগায়ন কী? বুঝিয়ে বলো। অথবা, পরাগায়ন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য গুলো লেখো।

প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য গুলো লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দলমণ্ডল কীভাবে পরাগায়নে সহায়তা করে?

দলমণ্ডল কীভাবে পরাগায়নে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরাগায়নে মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

পরাগায়নে মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সরিষা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সরিষা ফুলকে আদর্শ ফুল বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

"পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

ICBN এর পূর্ণরূপ লেখো।
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
জীবের সঙ্গে উদ্দীপকের ছক "A" কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ছক B কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2016

ICBN এর পূর্ণরূপ লেখো।
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
জীবের সঙ্গে উদ্দীপকের ছক "A" কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে ছক B কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তিসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।