'ক' ছকের নামগুলো ইতিহাসের কোন আন্দোলনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' ছকের নামগুলো ঐতিহাসিক ভাষা আন্দোলনের সাথে জড়িত। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরই রাষ্ট্রভাষা প্রশ্নে পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বিতর্কের সৃষ্টি হয় তা ১৯৫২ সালে চূড়ান্ত আন্দোলনে রূপ লাভ করে। ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন মোহাম্মদ আলী জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন-এর প্রতিবাদে ছাত্রসমাজ ৩০ জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। ৩১শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ৪ঠা ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। ২১শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হলে সরকার ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা তাদের সিদ্ধান্তে অনঢ় থাকে। মিছিলে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, আব্দুল জব্বার, রফিকউদ্দিন আহমেদ, আব্দুস সালামসহ আরও অনেকে শহিদ হন। ২২শে ফেব্রুয়ারি আবার শফিউর রহমান শহিদ হন। ফলে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। উদ্দীপকে 'ক' ছকে শফিউর রহমান ও রফিকউদ্দীন আহমেদ-এর নাম মূলত ৫২-এর ভাষা শহিদদের নাম। তাই 'ক' দ্বারা ভাষা আন্দোলন বোঝানো হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
'ক' ছকের নামগুলো ইতিহাসের কোন আন্দোলনের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর