ঘটনা-১ এ তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত কোন চেতনা কাজ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ আমার পাঠ্যবইয়ে উল্লিখিত বাঙালি জাতীয়তাবাদের চেতনা কাজ করছে। বাঙালি জাতীয়তাবাদ হলো বাঙালি জাতির ঐক্যের প্রতীক। বাংলা ভাষা, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গড়ে ওঠে। এ ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ। মূলত ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয়, তাই মূলত বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। এর ফলে নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর 'স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের ব্যবসায়ী আরিফ চৌধুরী দীর্ঘদিন চীনে বসবাস করলেও তিনি তার ছেলে-মেয়েদের কে বাংলা শিক্ষা দেন। এছাড়া তিনি তাদেরকে বাংলা নববর্ষ সহ বিভিন্ন বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করান। আরিফ চৌধুরীর এরূপ কর্মকাণ্ডে বাঙালি জাতীয়তাবাদের চেতনা ফুটে ওঠেছে। সুতরাং বলা যায়, ঘটনা-১ এ পাঠ্যবইয়ের বাঙালি জাতীয়তাবাদের চেতনা কাজ করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ এ তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত কোন চেতনা কাজ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর