মালেক সাহেবের বক্তব্যের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মালেক সাহেবের বক্তব্যের সাথে আমার পাঠ্যবইয়ের ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মিল রয়েছে। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-শাসন, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরা হয়। বিশ্ব ইতিহাসে বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এ ভাষণ এক স্মরণীয় দলিল। উদ্দীপকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মালেক সাহেব বলেন, তিনি একজন মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সে আহ্বানটি এখন সারা বিশ্বে সমাদৃত। তার এরূপ বক্তব্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মিল পাওয়া যায়। কেননা উদ্দীপকের মালেক সাহেবের মতোই ৭ই মার্চের ভাষণ থেকেই বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। এ ভাষণের পরই বাঙালি জাতির সামনে একটি মাত্র গন্তব্য নির্ধারণ হয়ে যায়। আর তা হলো স্বাধীনতা। ফলে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
মালেক সাহেবের বক্তব্যের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির মিল রয়েছে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর