শেয়ারFacebookWhatsApp

চিকিৎসাক্ষেত্রে 'X [গণিত] পদ্ধতির অবদান মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে প্রদর্শিত X-পদ্ধতিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে চিকিৎসাক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA পদ্ধতির অবদান মূল্যায়ন করা হলো- জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি-ভাইরাসের ওষুধ (ইন্টারফেরন) তৈরি হচ্ছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। জেনেটিকভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানববৃদ্ধির হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর (GM-CSF) বা কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হচ্ছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, AIDS ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির অবদান অনস্বীকার্য।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি · সৃজনশীল

চিকিৎসাক্ষেত্রে 'X পদ্ধতির অবদান মূল্যায়ন কর।

উদ্দীপক

question image

Rajshahi · 2020

উত্তর

ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরের যে স্বতন্ত্র বৃত্তাকার ডিএনএ (DNA) অণু স্ববিভাজনে সক্ষম তাকে প্লাজমিড বলে।

উত্তর

যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স-এর একটি অংশ কেটে নেওয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ DNA অণুকে ব্যাকটেরিয়ার প্লাজমিডে প্রবেশ করানো হয়। এজন্য দাতা জীবের DNA এবং ব্যাকটেরিয়ার প্লাজমিডের নির্দিষ্ট অংশ কর্তনের প্রয়োজন হয়। আর এই নির্দিষ্ট অংশের কর্তন রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে সম্পন্ন করা হয়।

উত্তর

উদ্দীপকের M হলো DNA। নিচে DNA এর অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো: এই প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে আরেকটি নতুন DNA অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এই পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে DNA সূত্র দুটি আলাদা হয়ে যায়। question image কোষের ভিতরে ভাসমান নিওক্লিওটাইডগুলো থেকে A এর সাথে T, T এর সাথে A, C এর সাথে G এবং G- এর সাথে C যুক্ত হয়ে সূত্রদুটি তার পরিপূরক (Complementary) নতুন সূত্র তৈরি করে। DNA এর দুটি সূত্রের ভিতরে একটি পুরাতন সূত্র রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ DNA অণুর সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট DNA এর প্রতিটিতে অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন সূত্র থাকায় একে অর্ধ-রক্ষণশীল পদ্ধতি বলে। 1956 সালে Watson ও Crick এই ধরনের DNA অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত X-পদ্ধতিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে চিকিৎসাক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA পদ্ধতির অবদান মূল্যায়ন করা হলো- জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি-ভাইরাসের ওষুধ (ইন্টারফেরন) তৈরি হচ্ছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। জেনেটিকভাবে পরিবর্তিত E.coli ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানববৃদ্ধির হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর (GM-CSF) বা কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হচ্ছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, AIDS ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির অবদান অনস্বীকার্য।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১৪ : জীবপ্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তামিম সাহেব দ্রুত চারা উৎপাদনের জন্য বীজ এর পরিবর্তে উদ্ভিদের পার্শ্বমুকুল ব্যবহার করেন। এরপর তিনি নতুন চারাগাছে কোষ কেন্দ্রের জিন কণার পরিবর্তন ঘটিয়ে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন চারা তৈরিতে সফল হন।

Dinajpur · 2016

ভিন্নবাসী উদ্ভিদ কী?
ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলতে কী বোঝায়?
তামিম সাহেবের চারা উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো।
জীবের গুণগতমান উন্নয়নে দ্বিতীয় প্রযুক্তির ব্যবহার কী ধরনের সুফল বয়ে আনবে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলতে কী বোঝায়?

ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভিন্নবাসী উদ্ভিদ কী?

ভিন্নবাসী উদ্ভিদ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামাল সাহেব একজন জীবপ্রযুক্তিবিদ। তিনি উদ্ভিদের যে কোনো অঙ্গবিশেষ ব্যবহার করে ঐ উদ্ভিদের অসংখ্য চারাগাছ উৎপাদন করতে পারেন। এছাড়া তিনি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের নতুন প্রজাতির উদ্ভিদ সৃষ্টির উদ্দেশ্যে DNA এর পরিবর্তন অথবা সংযোজন করে থাকেন। এ পদ্ধতি দুটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Sylhet · 2016

বিয়োজক কী?
মিউচুয়ালিজম বলতে কী বোঝ?
উদ্দীপকে বর্ণিত প্রথম পদ্ধতিটির ধাপসমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করো।
জামাল সাহেবের ব্যবহৃত শেষোক্ত পদ্ধতিটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মিউচুয়ালিজম বলতে কী বোঝ?

মিউচুয়ালিজম বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিয়োজক কী?

বিয়োজক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজীব বেকার যুবক ছিল। সে নিকটস্থ কৃষি উন্নয়ন কেন্দ্রে কিভাবে উদ্ভিদ টিস্যুর গুণগতমান উন্নয়ন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। ফলে সে এখন স্বচ্ছল ও স্বনির্ভর যুবক।

Jessore · 2016

টিস্যু কী?
জীবপ্রযুক্তি বলতে কী বোঝায়?
রাজীবের প্রশিক্ষণ প্রক্রিয়াটির ধাপগুলো ব্যাখ্যা করো।
আমাদের দেশের উন্নয়নে উক্ত প্রক্রিয়াটি খুবই কার্যকর- যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জীবপ্রযুক্তি বলতে কী বোঝায়?

জীবপ্রযুক্তি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিস্যু কী?

টিস্যু কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।