"পরিস্থিতি ভিন্নি হলেও উদ্দীপকের আলী সাহেব ও 'বহিপীর' নাটকের হাশেম একই চেতনায় উজ্জীবিত"-মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
উত্তর: "পরিস্থিতি ভিন্ন হলেও উদ্দীপকের আলী সাহেব ও 'বহিপীর' নাটকের হাশেম আলি একই চেতনায় উজ্জীবিত।"-মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকে তৎকালীন সমাজের দুষ্ট ক্ষত পির প্রথা প্রসারের মারাত্মক চিত্র তুলে ধরা হয়েছে। তখন আগাছার মতো অবাধ বিস্তার লাভকরেছিল পির প্রথা। ধনী-গরিব নির্বিশেষে সকলেই আচ্ছন্ন ছিল পির প্রথার দুর্বোধ্য জালে। নাটকে ক্ষয়িষ্ণু জমিদার হাতেম আলির একমাত্র ছেলে হাশেম আলি আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবক। এজন্য হাশেম আলি পির প্রথায় বিশ্বাস করে না। তাদের বজরায় আশ্রয় নেয়া তাহেরা পির প্রথার নির্মম শিকার। তাই সে মা-বাবার অগাধ বিশ্বাসকে ভূলুণ্ঠিত করে পির প্রথার বিরুদ্ধে অবস্থান নেয়। তাহেরার বাস্তব অসহায় অবস্থার কথা শুনে তাহেরার পক্ষে এবং পির প্রথার বিরুদ্ধে অবস্থান নেয়। উদ্দীপকের আলী সাহেব আধুনিক শিক্ষায় শিক্ষিত আধুনিক ভাবধারার লোক। সে পির প্রথায় বিশ্বাস করে না। কিন্তু তার মা আবহমান বাঙালি নারী। তার মজ্জায় মিশে আছে পিরকে আল্লাহর বিশেষ বান্দা হিসেবে বিবেচনা করার মানসিকতা। এ কারণে পানিপড়ার মাধ্যমে ছেলের সন্তান লাভের প্রত্যাশা পূরণে বিশ্বাসী। কিন্তু আলী সাহেব মায়ের এসব চিন্তা-ধারাকে প্রত্যাখ্যান করে ডাক্তারের দ্বারস্থ হন। উদ্দীপকের আলী সাহেব এবং 'বহিপীর' নাটকের হাশেম আলি উভয়েই আধুনিক শিক্ষায় শিক্ষিত। তার সমাজে প্রচলিত পির প্রথার বিশ্বাস করে না। উভয়েই সমাজ থেকে এই কুপ্রথা বিলুপ্তির পক্ষে। তারা নতুন জীবনের স্বপ্ন দেখে। তাই বলা যায়, পরিস্থিতি ভিন্ন হলেও উদ্দীপকের আলী সাহেব ও 'বহিপীর' নাটকের হাশেম একই চেতনায় উজ্জীবিত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"পরিস্থিতি ভিন্নি হলেও উদ্দীপকের আলী সাহেব ও 'বহিপীর' নাটকের হাশেম …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর