'বিয়ে হলো তকদিরের কথা'-ব্যাখ্যা করো।
উত্তর: 'বিয়ে হলো তকদিরের কথা।'- জমিদারের স্ত্রী খোদেজার এ বক্তব্যে সবকিছুই সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত হওয়ার বিষয়টিই ফুটে উঠেছে। তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায়। বজরায় আশ্রয়দাতা তার পালিয়ে আসার কারণ জানতে চাইলে তাহেরা বলে যে, এক বুড়ো মানুষের সাথে তার বিয়ে হওয়ায় সে পালিয়ে এসেছে। তখন খোদেজা তাহেরাকে বোঝানোর জন্য বলে যে, তোমার বাড়ি থেকে পালিয়ে আসা উচিত হয়নি। কারণ 'বিয়ে হলো তকদিরের কথা' অর্থাৎ বিয়ের ক্ষেত্রে মানুষের কোনো হাত নেই। মূলত খোদেজার এ বক্তব্যে তৎকালীন নারীর সবকিছু মেনে নেওয়ার প্রবণতাই ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'বিয়ে হলো তকদিরের কথা'-ব্যাখ্যা করো।
উত্তর