"উদ্দীপকে বিদ্যালয়ের শিক্ষক এবং 'বহিপীর' নাটকের হাশেম সমচেতনায় বিশ্বাসী"-মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকে বিদ্যালয়ের শিক্ষক এবং 'বহিপীর' নাটকের হাশেম সমচেতনায় বিশ্বাসী"-মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হাশেম। সে জমিদার হাতেম আলির ছেলে। জমিদারের ছেলে হলেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। বরং সে অত্যন্ত মানবিক গুণে গুণাম্বিত একজন সুপুরষ ছিল। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সে মানবিকতার পরিচয় দিয়েছিল। বৃদ্ধ বহিপীর যখন জোরপূর্বক তাহেরাকে বিয়ে করে এবং নিজের সাথে করে নিয়ে যেতে চায় তখন হাশেম তাহেরাকে পিরের হাত থেকে বাঁচিয়েছিল। এমনকি তাহেরাকে নিয়ে পাড়ি জমিয়েছিল অজানার উদ্দেশ্যে। উদ্দীপকে আমরা সামাজিক অসঙ্গতির একটি চিত্র দেখতে পাই। সেখানে এক বাবা ও সৎমা তাদের মেয়ে কলিকে অধিক বয়স্ক এক বৃদ্ধের সাথে বিয়ে ঠিক করে। কিন্তু এ অসম বিয়েতে ঘোর আপত্তি জানায় কলি। কিশোরী কলি বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষককে ঘটনাটি জানায়। শিক্ষক অবস্থা দেখে আইনের আশ্রয় নিয়ে কলির বিয়ে বন্ধ করেন। শিক্ষক কলিকে নতুন জীবনের সন্ধান দেন এবং কলির বাবা ও তার ভুল বুঝতে পারে। উদ্দীপকের শিক্ষকের সঙ্গে 'বহিপীর' নাটকের হাশেম আলির মিল খুঁজে পাওয়া যায়। উভয়ে বৃদ্ধের সাথে বিয়ে হওয়া বা ঠিক হওয়া তাহেরা ও কলির বিয়ে ভেঙ্গে দেয়। তারা এ অনিয়ম মেনে নিতে পারেনি। তারা নতুন দিনের অগ্রপথিক, তাই তারা সমচেতনায় বিশ্বাসী।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকে বিদ্যালয়ের শিক্ষক এবং 'বহিপীর' নাটকের হাশেম সমচেতনায় বি…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর