শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১-এর পরিস্থিতি 'বহিপীর' নাটকের কোন পরিস্থিতির ইঙ্গিতবাহী? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এর পরিস্থিতি 'বহিপীর' নাটকের হাতেম আলীর জমিদারী হারানোর পরিস্থিতির ইঙ্গিতবাহী। হাতেম আলী একজন ক্ষয়িফু জমিদার। খাজনা বাকি পড়ার কারণে সূর্যাস্ত আইনে তার জমিদারি নিলামে উঠবে। নিজের জমিদারি বাঁচাতে তিনি অর্থসংগ্রহের উদ্দেশ্যে শারীরিক অসুস্থতার অজুহাতে শহরে আসেন। শহরের বন্ধুর কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তার বন্ধু কথা দেওয়ার পরও তাকে কোনো অর্থসাহায্য করতে এগিয়ে আসেনি। ফলে তিনি পূর্বপুরুষের জমিদারি হারানোর ভয়ে কাতর। উদ্দীপক-১ এ বলা হয়েছে চিরদিন কারও সমান যায় না। ভালো-মন্দ, সুখ-দুঃখ মিলিয়েই জীবন। এ জীবনে একচ্ছত্র সুখ কিংবা নিরবচ্ছিন্ন দুঃখ কল্পনা করা যায় না। সুখের পর দুঃখ, দুষ্ঠের পর সুখ এটাই চলছে। তাই আজ যে রাজাধিরাজ, কাল সে ভিখারি। এমনটিই আমরা প্রত্যক্ষ করি 'বহিপীর' নাটকে। হাতেম আলী জমিদারি হারানোর বেদনায় দিশেহারা। অর্থাৎ দৃশ্যকল্প-১ এর পরিস্থিতি 'বহিপীর' নাটকের হাতেম আলীর জমিদারি হারাতে বসার পরিস্থিতির ইঙ্গিতবাহী।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

দৃশ্যকল্প-১-এর পরিস্থিতি 'বহিপীর' নাটকের কোন পরিস্থিতির ইঙ্গিতবাহী?…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : চিরদিন কাহারও সমান নাহি যায়। আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়॥ দৃশ্যকল্প-২ : বল কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি।

Jessore · 2024

উত্তর

বহিপীরের প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে এন্তেকাল করেন।

উত্তর

পরিস্থিতি বিবেচনা করে বহিপীরের বিপদের আশঙ্কায় হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিল। বহিপীর তাহেরার মা-বাবার সহযোগিতায় তার অমত থাকা সত্ত্বেও তাকে বিয়ে করেন। কিন্তু তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে বহিপীর হাতেম আলির বজরায় তাহেরার উপস্থিতি টের পান। তাহেরাকে সাথে নিয়ে যেতে চাইলে সে রাজি না হওয়ায় তিনি হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলেন। কিন্তু কনের অমতে বিয়ে করায় বহিপীরের বিপদ হতে পারে ভেবে হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়ে ফিরে এসেছিল।

উত্তর

দৃশ্যকল্প-১ এর পরিস্থিতি 'বহিপীর' নাটকের হাতেম আলীর জমিদারী হারানোর পরিস্থিতির ইঙ্গিতবাহী। হাতেম আলী একজন ক্ষয়িফু জমিদার। খাজনা বাকি পড়ার কারণে সূর্যাস্ত আইনে তার জমিদারি নিলামে উঠবে। নিজের জমিদারি বাঁচাতে তিনি অর্থসংগ্রহের উদ্দেশ্যে শারীরিক অসুস্থতার অজুহাতে শহরে আসেন। শহরের বন্ধুর কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তার বন্ধু কথা দেওয়ার পরও তাকে কোনো অর্থসাহায্য করতে এগিয়ে আসেনি। ফলে তিনি পূর্বপুরুষের জমিদারি হারানোর ভয়ে কাতর। উদ্দীপক-১ এ বলা হয়েছে চিরদিন কারও সমান যায় না। ভালো-মন্দ, সুখ-দুঃখ মিলিয়েই জীবন। এ জীবনে একচ্ছত্র সুখ কিংবা নিরবচ্ছিন্ন দুঃখ কল্পনা করা যায় না। সুখের পর দুঃখ, দুষ্ঠের পর সুখ এটাই চলছে। তাই আজ যে রাজাধিরাজ, কাল সে ভিখারি। এমনটিই আমরা প্রত্যক্ষ করি 'বহিপীর' নাটকে। হাতেম আলী জমিদারি হারানোর বেদনায় দিশেহারা। অর্থাৎ দৃশ্যকল্প-১ এর পরিস্থিতি 'বহিপীর' নাটকের হাতেম আলীর জমিদারি হারাতে বসার পরিস্থিতির ইঙ্গিতবাহী।

উত্তর

"দৃশ্যকল্প-২ এর চেতনা 'বহিপীর' নাটকের হাশেম-এর চেতনারই ধারক"- মন্তব্যটি যথার্থ। সমাজে মানুষই মানুষের বিপদে এগিয়ে আসে। আবার মানুষই মানুষের শত্রু হয়ে পাশবিক আচরণ করে। কাজেই মানুষে মানুষে যে হিংসা-দ্বেষ আছে তা দূর করার জন্য মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানো জরুরি। তাহলে মানবতা লজ্ঞিত হবে না। সমাজ উন্নত হবে। দৃশ্যকল্প-২ এ সবলকে আঁকড়ে ধরে দুর্বলের বিপদ থেকে রক্ষা পাওয়াতে কারও কোনো ক্ষতি আছে কি না জানতে চাওয়া হয়েছে। এখানে মূলত দুর্বল-সবলের সহাবস্থান এবং দুর্বলকে রক্ষা করার মানবিক দিকটি প্রত্যাশা করা হয়েছে। এই বিষয়টি 'বহিপীর' নাটকের তাহেরার প্রতি হাশেমের সহানুভূতির প্রকাশ, বিপদ থেকে উদ্ধারে তৎপরতা ও সংসারের স্বপ্ন দেখানোর সাথে সাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকে তাহেরার বাবা ও সৎমা পিরভক্ত। তারা বহিপীরকে শ্রদ্ধা করে এবং তাকে খুশি করে পুণ্য অর্জন করতে চায়। পিরের প্রতি শ্রন্ধা থেকেই তারা মেয়ে তাহেরাকে পিরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরা বৃদ্ধ পিরের সঙ্গে তার বিয়ে মেনে নিতে পারে না। ফলে সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং জমিদারের বজরায় তার আশ্রয় হয়। সেখানে জমিদারপুত্র হাশেমকে সে সব ঘটনা জানায় এবং হাশেমও তার অসম বিয়ে মেনে নিতে পারেনি। তাহেরার মানসিক অবস্থা এবং তার অসহায়ত্ব বুঝতে পেরে হাশেম তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এভাবে তাহেরার প্রতি হাশেমের মনোভাব দৃশ্যকল্প-২ এর অনুরূপ হয়ে ওঠে।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।