শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে কি? তোমার মতামত যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে বলেই মনে করি। 'বহিপীর' নাটকটি গড়ে উঠেছে বাঙালি জীবনে পির সম্প্রদায়ের প্রভাবকে কেন্দ্র করে। এ নাটকে বাঙালি মুসলিম সমাজে জেঁকে বসা পিরপ্রথার কথা ওঠে এসেছে। অন্যদিকে ওঠে এসেছে নতুন দিনের প্রতীকস্বরূপ এক বালিকার পিরের প্রতি বিদ্রোহ ও প্রতিবাদী চেতনা। উদ্দীপকের রাফিন গোড়া কুসংস্কারাচ্ছন্ন এবং অনগ্রসর মানসিকতার পরিচায়ক। সে তার নিজস্ব চিন্তাধারার অনুসরক। সে বিশ্বাস করে সংবাদপত্রের 'আজকের দিনটা কেমন যাবে' কলাম। জ্যোতিষির কথাকে সে একবাক্যে বিশ্বাস স্থাপন করে। ঘর থেকে বেরোবার সময় অসাবধানতাবশত হোঁচট খেলে বা হাঁচি দিলে, তখনই বেরিয়ে যায় না। কিছুটা সময় বসে তারপর যাওয়ার উদ্যোগ নেয়। এমনই মানসিকতা নাটকে তাহেরার বাবা-মা ও জমিদার পত্নী খোদেজার মধ্যে দেখা যায়। তারা পির পুজায় ব্যতিব্যস্ত। পিরের সুনজর পাওয়ার জন্য তাহেরার বাবা-মা নিজের মেয়েকে বিসর্জন দেয়, খোদেজা যে-কোনো মূল্যে পিরের বিরাগভাজন হতে চায় না। 'বহিপীর' নাটকের মূলচেতনা হলো সামাজিক অসঙ্গতি তুলে ধরা। যে অসঙ্গতি যুগ যুগ ধরে চলে এসেছে। কোনো সমস্যার প্রতিকার কিংবা সমাধান নাটকের উদ্দেশ্য নয়। উদ্দীপকটিও কিছু সমস্যা ও অসঙ্গতির বাস্তব চিত্র উপস্থাপক। এটিও কোনো সমস্যার সমাধান নয়। তাই বলা যায় উদ্দীপকটি নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে কি? তোমার মতামত য…

উদ্দীপক

রাফিন সংবাদপত্র খুলে প্রথমেই 'আজকের দিনটা কেমন যাবে' কলামটিতে চোখ না বুলিয়ে ঘর থেকে বের হন না। ঘর থেকে বেরোবার সময় অসাবধানতাবশত হোঁচট খেলে বা হাঁচি দিলে, খানিকটা সময় বসে তারপর বাড়ি থেকে বের হন।

Jessore · 2024

উত্তর

বহিপীরের মতে, পীরের গায়ে কোনো বদদোয়া লাগে না।

উত্তর

হাতেম আলি তার ছেলে হাশেমের ছাপাখানার স্বপ্ন নস্যাৎ হওয়া সম্পর্কে একথা বলেছেন। হাতেম আলি জমিদারি বাঁচানোর জন্য ছেলে ও স্ত্রীকে অসুখের মিথ্যা কথা বলে শহরে আসেন টাকা জোগাড় করতে। চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে জমিদারির আশা ছেড়ে দিতে হয়। তার ছেলে হাশেমের খুব আশা ছিল যে, সে একটা ছাপাখানা দেবে। হাতেম আলি ছেলেকে ছাপাখানা স্থাপন করার টাকা দেবেন। কিন্তু জমিদারি চলে গেলে হাতেম আলি আর ছাপাখানা ব্যবসায়ের জন্য টাকা দিতে পারবেন না। তখন তার ছেলের আশা ভঙ্গ হবে, সে কষ্ট পাবে। এটি বোঝাতেই হাতেম আলি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

অন্ধবিশ্বাস আর কুসংস্কারের দিক থেকে উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সাথে সম্পর্কিত। 'বহিপীর' নাটকে পিরপ্রথার ভয়াবহতা ও কদর্য রূপ বর্ণিত হয়েছে। নাটকে পিরপ্রথার ধারক ও বাহক বহিপীর মানুষের ধর্মবিশ্বাস ও কুসংস্কারকে পুঁজি করে সাধারণ মানুষকে ঠকায়। তার মুরিদরা তার সেবা করার জন্য পাগল। ধনসম্পদ থেকে শুরু করে নিজ কন্যাকে দান করতেও তারা পিছপা হয় না। মূলত নাটকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের পতনকে তুলে ধরা হয়েছে। উদ্দীপকে রাফিন সংবাদপত্র খুলে প্রথমেই 'আজকের দিনটা কেমন যাবে' অর্থাৎ রাশিফল কলামটি অবশ্যই দেখে তারপর ঘর থেকে বের হন। যাওয়ার পথে কোনো অমঙ্গলসূচক আচরণ দেখলে কিছুক্ষণ বসে তারপর বের হন। যা আধুনিকতার পরিপন্থি। উদ্দীপকের এরূপ সমাজের বাস্তব রূপ আমরা প্রত্যক্ষ করি পঠিত 'বহিপীর' নাটকে। অন্ধ পিরভক্তির কারণে তাহেরার বাবা ও সৎমা মিলে কিশোরী তাহেরাকে বৃদ্ধ পিরের সাথে বিয়ে দেয়। তা না হলে পিরের বদদোয়ায় তারা ধ্বংস হয়ে যাবে। আবার জমিদার পত্নী খোদেজা পিরের হাত থেকে পালানো তাহেরাকে পুনরায় পিরের হাতে তুলে দিয়ে পুণ্য লাভ করতে ও পিরের বদদোয়া থেকে মুক্ত হতে চায়। আর এভাবেই উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সাথে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে বলেই মনে করি। 'বহিপীর' নাটকটি গড়ে উঠেছে বাঙালি জীবনে পির সম্প্রদায়ের প্রভাবকে কেন্দ্র করে। এ নাটকে বাঙালি মুসলিম সমাজে জেঁকে বসা পিরপ্রথার কথা ওঠে এসেছে। অন্যদিকে ওঠে এসেছে নতুন দিনের প্রতীকস্বরূপ এক বালিকার পিরের প্রতি বিদ্রোহ ও প্রতিবাদী চেতনা। উদ্দীপকের রাফিন গোড়া কুসংস্কারাচ্ছন্ন এবং অনগ্রসর মানসিকতার পরিচায়ক। সে তার নিজস্ব চিন্তাধারার অনুসরক। সে বিশ্বাস করে সংবাদপত্রের 'আজকের দিনটা কেমন যাবে' কলাম। জ্যোতিষির কথাকে সে একবাক্যে বিশ্বাস স্থাপন করে। ঘর থেকে বেরোবার সময় অসাবধানতাবশত হোঁচট খেলে বা হাঁচি দিলে, তখনই বেরিয়ে যায় না। কিছুটা সময় বসে তারপর যাওয়ার উদ্যোগ নেয়। এমনই মানসিকতা নাটকে তাহেরার বাবা-মা ও জমিদার পত্নী খোদেজার মধ্যে দেখা যায়। তারা পির পুজায় ব্যতিব্যস্ত। পিরের সুনজর পাওয়ার জন্য তাহেরার বাবা-মা নিজের মেয়েকে বিসর্জন দেয়, খোদেজা যে-কোনো মূল্যে পিরের বিরাগভাজন হতে চায় না। 'বহিপীর' নাটকের মূলচেতনা হলো সামাজিক অসঙ্গতি তুলে ধরা। যে অসঙ্গতি যুগ যুগ ধরে চলে এসেছে। কোনো সমস্যার প্রতিকার কিংবা সমাধান নাটকের উদ্দেশ্য নয়। উদ্দীপকটিও কিছু সমস্যা ও অসঙ্গতির বাস্তব চিত্র উপস্থাপক। এটিও কোনো সমস্যার সমাধান নয়। তাই বলা যায় উদ্দীপকটি নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।