উদ্দীপকে বর্ণিত আলী সাহেবের মা 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আলী সাহেবের মা 'বহিপীর' নাটকের জমিদার পত্নী খোদেজা চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকে তৎকালীন সময়ে ধনী-গরিব নির্বিশেষে পিরের প্রতি অগাধ বিশ্বাস ও আস্থার বিষয়টি ফুটে উঠছে। তাহেরার মা-বাবা থেকে শুরু করে হাশেমের মা-বাবা পর্যন্ত সবাই পিরের মাহাত্ম্যে বিশ্বাসী। তাদের দৃষ্টিতে পির আল্লাহর নেক বান্দা। তারা ইচ্ছা করলে যা খুশি তা-ই করতে পারে। তাদের বদ দোয়া নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন কাটানো যায় না। তারা যাদের প্রতি সদয় থাকেন, তারা সৌভাগ্যবান। তাই তাদের মন রক্ষার্থে, তাদের খুশি করতে সর্বস্ব বিলিয়ে দিতেও প্রস্তুত। এজন্য খোদেজা চান তাহেরা পিরের কাছে ফিরে যাক এবং এ নিয়ে হাশেমের প্রতি পির যেন অসন্তুষ্ট না হন। তিনি তাহেরাকে বিভিন্ন ভাবে বোঝাতে চেষ্টা করেন, সে যেন পিরের প্রতি আস্থাশীল থাকে। উদ্দীপকে আলী সাহেবের মা পিরের প্রতি চরম বিশ্বাসী। তিনি মনে করেন পির আল্লাহর প্রিয় বান্দা, সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন তারা। তাই তাদের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখেন তিনি। তিনি মনে করেন, তাদের ঐশ্বরিক ক্ষমতা আছে এবং এ ক্ষমতাবলে তারা অনেক কিছু করতে পারেন। এ বিশ্বাসের বশবর্তী হয়ে তিনি আলীকে উদ্বুদ্ধ করেন পিরের কাছে যেতে। তিনি মনে করেন, পির যদি চায় তাহলে আলী সাহেব হয়ত সন্তানের পিতা হতে পারবেন। তাই বলা যায়, নাটকের জোহরা বেগমের সাথে উদ্দীপকের আলী সাহেবে মা সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আলী সাহেবের মা 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর