"দৃশ্যকল্প-২-এর চেতনা 'বহিপীর' নাটকের হাশেম-এর চেতনারই ধারক।"-মন্তব্যটি যাচাই করো।
উত্তর: "দৃশ্যকল্প-২ এর চেতনা 'বহিপীর' নাটকের হাশেম-এর চেতনারই ধারক"- মন্তব্যটি যথার্থ। সমাজে মানুষই মানুষের বিপদে এগিয়ে আসে। আবার মানুষই মানুষের শত্রু হয়ে পাশবিক আচরণ করে। কাজেই মানুষে মানুষে যে হিংসা-দ্বেষ আছে তা দূর করার জন্য মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানো জরুরি। তাহলে মানবতা লজ্ঞিত হবে না। সমাজ উন্নত হবে। দৃশ্যকল্প-২ এ সবলকে আঁকড়ে ধরে দুর্বলের বিপদ থেকে রক্ষা পাওয়াতে কারও কোনো ক্ষতি আছে কি না জানতে চাওয়া হয়েছে। এখানে মূলত দুর্বল-সবলের সহাবস্থান এবং দুর্বলকে রক্ষা করার মানবিক দিকটি প্রত্যাশা করা হয়েছে। এই বিষয়টি 'বহিপীর' নাটকের তাহেরার প্রতি হাশেমের সহানুভূতির প্রকাশ, বিপদ থেকে উদ্ধারে তৎপরতা ও সংসারের স্বপ্ন দেখানোর সাথে সাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকে তাহেরার বাবা ও সৎমা পিরভক্ত। তারা বহিপীরকে শ্রদ্ধা করে এবং তাকে খুশি করে পুণ্য অর্জন করতে চায়। পিরের প্রতি শ্রন্ধা থেকেই তারা মেয়ে তাহেরাকে পিরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরা বৃদ্ধ পিরের সঙ্গে তার বিয়ে মেনে নিতে পারে না। ফলে সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং জমিদারের বজরায় তার আশ্রয় হয়। সেখানে জমিদারপুত্র হাশেমকে সে সব ঘটনা জানায় এবং হাশেমও তার অসম বিয়ে মেনে নিতে পারেনি। তাহেরার মানসিক অবস্থা এবং তার অসহায়ত্ব বুঝতে পেরে হাশেম তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এভাবে তাহেরার প্রতি হাশেমের মনোভাব দৃশ্যকল্প-২ এর অনুরূপ হয়ে ওঠে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"দৃশ্যকল্প-২-এর চেতনা 'বহিপীর' নাটকের হাশেম-এর চেতনারই ধারক।"-মন্তব…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর