তাহেরা শেষ পর্যন্ত বহিপীরের সঙ্গে যেতে চায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: হাশেমের বাবা তথা হাতেম আলির জমিদারি রক্ষার স্বার্থে তাহেরা শেষ পর্যন্ত বহিপীরের সাথে যেতে রাজী হয়। তাহেরা পালিয়ে বাঁচতে গিয়ে জমিদারের বজরায় আশ্রয় পায়। কিছুটা আশার সঞ্চার হয় প্রাণে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ একই বজরায় আশ্রয় পায় বহিপীরও। স্ত্রীকে উদ্ধারে বহিপীর একপর্যায়ে বজরার সবাইকে পক্ষে পেলেও জমিদারপুত্র হাশেম তাহেরার পক্ষ নেয়। অচেনা অজানা এ লোকটির এমন আচরণে তার প্রতিও এক ধরনের টান বা দায়িত্ববোধ তাহেরার মধ্যে জন্ম হয়। তাইতো হাতেম আলি তথা হাশেমের বাবার জমিদারি রক্ষার প্রয়োজনে তাহেরা তাই বৃদ্ধ বহিপীরের সঙ্গে যেতে চায়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
তাহেরা শেষ পর্যন্ত বহিপীরের সঙ্গে যেতে চায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর