শেয়ারFacebookWhatsApp

'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে নাটকের পরিণতি ভিন্ন হতো। - মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: 'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে নাটকের পরিণতি ভিন্ন হতে পারতো। তবে বর্তমান সময়ের মতো তৎকালীন সমাজব্যবস্থা বা পারিপার্শ্বিকতা অনুকূল ছিল না। বহিপীর নাটকটি ১৯৬০ সালে প্রকাশিত হয়। আর নাটকের প্রক্ষাপট হয়তোবা বিংশ শতাব্দীর শুরুর দিকের। যেসময় ছিল নানা ধর্মীয় কুসংস্কার ও পির সম্প্রদায়ের দখলে। সেই সময়ে মেয়েদেরকে বোঝা মনে করা হতো। নারী মানে ঘরের দাসী, পুরুষের সেবিকা। তাদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্য হবার সুযোগ খুব কমই ছিলো। তবে এসবের মধ্যে এক প্রতিবাদী চেতনা নিয়ে আবির্ভূত হয় তাহেরা। বৃদ্ধ পিরের সাথে বিয়ে করার থেকে জীবনের অনিশ্চিত পথ তার কাছে শ্রেয় মনে হয়েছিল। তাইতো কোনো কিছু না ভেবে শহরের বজরায় আশ্রয় নিয়েছিলো। তার ব্যক্তিত্ব অনমনীয় তবে তৎকালীন পুলিশ প্রশাসনের আশ্রয় নেয়ার কথা ভাবেনি; বরং অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোকে শ্রয় মনে করেছে। অন্যদিকে আমরা উদ্দীপকের রূপাকে দেখি, নিজের অস্তিত্বের প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নিতে। সে তখন লোক-লজ্জার বা চাচা-চাচির কথা ভাবেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আইনের আশ্রয়ে সে নিজেকে সপে দিয়েছে। মুক্তি পেতে চেয়েছে বাল্যবিবাহের অভিশাপ থেকে। চেয়েছে লেখাপড়া শিখে নিজের মতো করে জীবন সাজাতে। রূপা অন্যরকম প্রতিবাদী হওয়ার সুযোগ পেয়েছে হয়তো লেখাপড়া করার কারণে বা বর্তমান সমাজব্যবস্থার অগ্রগতি সম্পর্কে জানা থাকার কারণে। নাটকের তাহেরা যদি রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তা হলে হয়তো বা নাটকের পরিণতি আরো আগেই হতো। নয়তো বহিপীরের ভডামী বা তার দোসরদের কঠিন বিচারের মুখোমুখী হতে হতো।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহ…

উদ্দীপক

৮ম শ্রেণির মেধাবী ছাত্রী রূপা চার বছর আগে এক আকস্মিক দুর্ঘটনায় বাবা-মা হারিয়ে চাচার বাড়িতে আশ্রয় নিয়ে চাচাতো ভাইবোনদের সঙ্গে পড়ালেখা করছে। অত্যন্ত মেধাবী বলে তার পড়াশোনা মেনে নিতে পারে না চাচি। চাচি রূপার বিয়ের জন্য উঠেপড়ে লাগে। শেষ পর্যন্ত, চাচাকে রাজি করিয়ে এক মধ্য বয়সি ফল ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। বিয়ে নিশ্চিত জেনে রূপা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হয়।

Barisal · 2024

উত্তর

জমিদার পুত্র হাশেম ছাপাখানা দিতে চেয়েছিল।

উত্তর

জমিদার হাতেম আলির জমিদারি ঘুচে যাওয়ায় তার মানসিক অবস্থাকে বিবেচনা করে হাশেম আলি উক্তিটি করেছে। সূর্যাস্ত আইনে জমিদারি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে হাতেম আলির। বন্ধু আনোয়ারের কাছে এসেও তাকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হচ্ছে। এ অবস্থায় জমিদারি হারানোর বিষয়ে সে নিশ্চিত এবং একথা সে তার পুত্র হাশেমকে বলেছে। হাশেম আলি এ সংবাদে ভীষণ আহত হওয়ার পাশাপাশি পিতার মানসিক অবস্থাও বুঝতে পেরেছে। তাই আলোচ্য কথাটি দ্বারা সে পিতার মানসিক অবস্থাকে তুলে ধরেছে।

উত্তর

উদ্দীপকের রূপার বিয়ে 'বহিপীর' নাটকের তাহেরার বৃদ্ধ পিরের সঙ্গে বিয়ে দেওয়ার মতো ভয়াবহ সামাজিক সমস্যাকে চিহ্নিত করে। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র তাহেরা। মাতৃহারা এ মেয়েটিকে তার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমা মিলে এক বৃদ্ধ পিরের সাথে বিয়ের ব্যবস্থা করেন। বাবা-মার একটা বিশ্বাস পিরের সাথে বিয়ে দিলে তারা পরপারে লাভবান হবেন। এমনই একটা প্রথা প্রচলিত ছিল তৎকালীন সমাজে। আর বেশিরভাগ মেয়েই নীরবে সেটা তাদের ভাগ্য বলে মেনে নিত। তবে এক্ষেত্রে ব্যতিক্রম তাহেরা। সে এ অন্যায় বিয়ে মেনে নেয়নি। তৎকালীন সমাজ ব্যবস্থা বা লোকলজ্জার ভয় দূরে ঠেলে এক প্রতিবাদী সিদ্ধান্ত নেয়। গোপনে পালিয়ে যায়। ভবিষ্যত না ভেবে তীব্র প্রতিবাদ নিয়ে শহরগামী বজরায় চড়ে বসে। বলতে গেলে তাহেরা এক অনমনীয় চরিত্র। অন্যদিকে উদ্দীপকেও আমরা দেখি এক প্রতিবাদী চরিত্র রূপাকে। বাবা-মা হারা এ কিশোরী কোনোভাবেই মধ্যবয়সী ফল বিক্রেতার সাথে বিয়েকে মেনে নিতে পারেনি। চাচা-চাচির এ শঠতার জোরে রূপা অসহায় হয়ে পড়ে। তবে সে দমে যায়নি। শেষ পর্যন্ত মেধাবী এ ছাত্রী নিজের অস্তিত্বের প্রশ্নে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হয়। বর্তমান প্রক্ষাপটে এটা তার অধিকার। তাছাড়া প্রচলিত আইনও রূপাকে সমর্থন দিবে। তাই বলা যায়, অসমবিয়ে তৎকালীন সমাজের একটি সামাজিক সমস্যা। যেটা আজও বহমান, তবে তার মাত্রা অনেকটা কমেছে।

উত্তর

'বহিপীর' নাটকের তাহেরা যদি উদ্দীপকের রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তাহলে নাটকের পরিণতি ভিন্ন হতে পারতো। তবে বর্তমান সময়ের মতো তৎকালীন সমাজব্যবস্থা বা পারিপার্শ্বিকতা অনুকূল ছিল না। বহিপীর নাটকটি ১৯৬০ সালে প্রকাশিত হয়। আর নাটকের প্রক্ষাপট হয়তোবা বিংশ শতাব্দীর শুরুর দিকের। যেসময় ছিল নানা ধর্মীয় কুসংস্কার ও পির সম্প্রদায়ের দখলে। সেই সময়ে মেয়েদেরকে বোঝা মনে করা হতো। নারী মানে ঘরের দাসী, পুরুষের সেবিকা। তাদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্য হবার সুযোগ খুব কমই ছিলো। তবে এসবের মধ্যে এক প্রতিবাদী চেতনা নিয়ে আবির্ভূত হয় তাহেরা। বৃদ্ধ পিরের সাথে বিয়ে করার থেকে জীবনের অনিশ্চিত পথ তার কাছে শ্রেয় মনে হয়েছিল। তাইতো কোনো কিছু না ভেবে শহরের বজরায় আশ্রয় নিয়েছিলো। তার ব্যক্তিত্ব অনমনীয় তবে তৎকালীন পুলিশ প্রশাসনের আশ্রয় নেয়ার কথা ভাবেনি; বরং অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোকে শ্রয় মনে করেছে। অন্যদিকে আমরা উদ্দীপকের রূপাকে দেখি, নিজের অস্তিত্বের প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নিতে। সে তখন লোক-লজ্জার বা চাচা-চাচির কথা ভাবেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আইনের আশ্রয়ে সে নিজেকে সপে দিয়েছে। মুক্তি পেতে চেয়েছে বাল্যবিবাহের অভিশাপ থেকে। চেয়েছে লেখাপড়া শিখে নিজের মতো করে জীবন সাজাতে। রূপা অন্যরকম প্রতিবাদী হওয়ার সুযোগ পেয়েছে হয়তো লেখাপড়া করার কারণে বা বর্তমান সমাজব্যবস্থার অগ্রগতি সম্পর্কে জানা থাকার কারণে। নাটকের তাহেরা যদি রূপার ভূমিকায় অবতীর্ণ হতো তা হলে হয়তো বা নাটকের পরিণতি আরো আগেই হতো। নয়তো বহিপীরের ভডামী বা তার দোসরদের কঠিন বিচারের মুখোমুখী হতে হতো।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।