'দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র'-বুঝিয়ে লেখো।
উত্তর: জমিদার হাতেম আলির জমিদারি হারানো ও আসর থেকে বউ পালিয়ে যাওয়ার সার্বিক অবস্থাকে বিবেচনা করে বহিপীর এ উক্তিটি করেছেন। হাতেম আলি নিশ্চিত ছিলেন তার জমিদারি হারানোর ব্যাপারে। বহিপীরের কাছে প্রথমে গোপন করলেও পরবর্তীকারে তিনিব সত্যি কথা বলেন। বহিপীরও তার দুরবস্থার কথা হাতেম আলির কাছে স্বীকার করেন। দুজনই যখন বিপর্যস্ত অবস্থার সম্মুখীন তখন পির সাহেব হাতেম আলিকে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে বলেন। কারণ তাঁর বিশ্বাস, দুনিয়াটা এক মস্তবড়ো পরীক্ষার ক্ষেত্র আর আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাক্ষেত্র'-বুঝিয়ে লেখো।
উত্তর