উদ্দীপকে ওঝা চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ওঝা চরিত্রটি 'বহিপীর' নাটকে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে বহিপীরের স্বার্থসিদ্ধির দিকটিকেই ইঙ্গিত করে। 'বহিপীর' নাটকের পীর সাহেব অত্যন্ত চালাক ও ধূর্ত প্রকৃতির লোক। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তিনি প্রভৃত সম্পদ ও প্রতিপত্তির মালিক হয়েছেন। মুরিদেরা তাকে অগাধ ভক্তি ও শ্রদ্ধা করে। আর সেই ভক্তি-শ্রস্ধাকে কাজে লাগিয়েই সহায়-সম্পদ ও ক্ষমতাকে কুক্ষিগত করেছেন তিনি। উদ্দীপকের জিসান বাড়ির পাশের বিলে মাহ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়। এমতাবস্থায় সঙ্গীরা তাকে ধরে বাড়িতে নিয়ে আসে এবং গ্রামের ওঝাকে খবর দেয়। ওঝার ঝাঁড়ফুঁকে কোনো কাজ তো হয়ই না, বরং জিসানের অবস্থা আরও খারাপ হতে থাকে। এমন পরিস্থিতিতে সাস্থ্যকর্মী মাহমুদা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে সে মাহমুদাকে ভয় দেখায়। একইভাবে, 'বহিপীর' নাটকের পীর সাহেবও মানুষের শ্রদ্ধা-ভক্তিকে কাজে লাগিয়ে নিজের আখের গোছান। অর্থাৎ মানুষের অন্ধবিশ্বাস ও অজ্ঞতাই উদ্দীপকের ওঝা এবং বহিপীরের ব্যাবসায়ের মূলধন। এদিক বিবেচনায় উদ্দীপকের ওঝা চরিত্রটি 'বহিপীর' নাটকে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে বহিপীরের স্বার্থসিস্ধির দিকটিকেই ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে ওঝা চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর