"উদ্দীপকের হাবিব এবং 'বহিপীর' নাটকের বহিপীরের কূটকৌশল একই সূত্রে গাঁথা"-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের হাবিব এবং 'বহিপীর' নাটকের বহিপীরের কূটকৌশল একসূত্রে গাঁথা"- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' ধর্মব্যবসার আড়ালে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করতো। বছরান্তে মুরিদদের বাড়িতে ঘুরতে যেতেন। তখন মুরিদরা স্বর্বস্ব দিয়ে বহিপীরের সেবা করতেন। তেমনিসূত্রে এক মুরিদ তার কন্যা তাহেরাকে জোর করে বৃদ্ধ পিরের সাথে বিয়ে দেন। তাহেরা এটা মানতে না পেরে শহরগামী বজরায় আশ্রয় নেয়। ঘটনাক্রমে বহিপীরও সেই বজরায় আশ্রয় পায়। কাহিনির আবর্তে বহিপীর জমিদারি নিলামে ওঠা হাতেম আলির জমিদারি নিলামে ওঠা ঠেকানোর বিনিময়ে তাহেরাকে ফেরত পেতে চান। এক্ষেত্রে তিনি ভয়ানক এক কূটকৌশলের আশ্রয় নেয়। যদিও শেষ পর্যন্ত জমিদার হাতেম আলির উদারতায় আবিষ্ট হয়ে বহিপীরেরও চেতনাবোধ জাগ্রত হয়। অন্যদিকে ব্যবসায়ী মনির সাহেব ভয়াবহ করোনার কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্থ হন। লোনের টাকায় ব্যবসা করছিলেন বিধায় মনির সাহেব ভয়ানক বিপদে পড়ে যান। তার পাঁচ তলা বাড়িটি এজন্য নিলামে ওঠে। স্ত্রী-পুত্র কন্যাদের নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় পড়ে যান। নিতান্ত নিরুপায় হয়ে মামাতো ভাই হাবীবের শরণাপন্ন হন। অনেক আশা নিয়ে তার কাছে গেলেও ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হন। মামাতো ভাই অর্থের বিনিময়ে তার পাঁচ তলা বাড়ির মালিকানা দাবী করেন। যেটা একটা ভয়াবহ কূটকৌশলের অংশ। তাই বলা যায়, উদ্দীপকের হাবিব ও বহিপীর নাটকের বহিপীরের কূটকৌশল একই সূত্রে গাঁথা।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের হাবিব এবং 'বহিপীর' নাটকের বহিপীরের কূটকৌশল একই সূত্রে গা…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর