উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করে কি? যুক্তিসহ উপস্থাপন করো।
উত্তর: সমস্ত প্রক্ষাপট বিবেচনায় নিয়ে বলা যায়, উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করে না। 'বহিপীর' নাটকটি আবর্তিত হয়েছে এক ভন্ড পিরকে নিয়ে। তিনি সারা বছর দেশের বিভিন্ন জেলায় থাকা মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান। তিনি মুরিদদের কাছ থেকে এসময় প্রয়োজনমতো সুযোগ-সুবিধা গ্রহণ করেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য তিনি কন্যার বয়সী এক মাতৃহীন কিশোরীকে বিয়ে করেন এবং ওই কিশোরী এ বিয়ে অস্বীকার করে পালিয়ে গেলে, তাকে পাওয়ার জন্য তার পিছু নেন। ঘটনাচক্রে দুজনেই এক ক্ষয়িষ্ণু জমিদারের বজরায় আশ্রয় পান। এ বজরায় অবস্থানরত জমিদার পুত্র ওই কিশোরীর করুণ কাহিনি শুনে তার পক্ষ নেয় এবং কিশোরীকে পিরের লালসার হাত থেকে উদ্ধারের পণ করে। উদ্দীপকের শরীফ সাহেব স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনযাপন করেন। তিনি নিয়মিত নামাজ-রোজাসহ দীর্ঘদিন যাবত মসজিদ ও এতিমখানায় সাহায্য-সহযোগিতা করে আসছেন। শরীফ সাহেব প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তার এসব মানবীয় গুণাবলি দেখে মুগ্ধ হয়ে পিতৃহীন বালিকা রেশমা তাকে বিয়ে করতে চায়। অপরদিকে 'বহিপীর' নাটকের বহিপীর একজন মতলববাজ ও স্বার্থম্বেষী মানুষ। তাছাড়া 'বহিপীর' নাটকের কাহিনি গড়ে উঠেছে বাংলার পির সম্প্রদায়ের ভন্ডামি নিয়ে, যা কোনোভাবেই উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বলা যায়, উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করে না।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করে কি? যুক্তিসহ উপ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর