'তার চোখে পানি নাই বটে, কিন্তু বুক নিশ্চয় ফেটে যাচ্ছে।'- কেন তা ব্যাখ্যা করো।
উত্তর: জমিদার হাতেম আলির জমিদারি ঘুচে যাওয়ায় তার মানসিক অবস্থাকে বিবেচনা করে হাশেম আলি উক্তিটি করেছে। সূর্যাস্ত আইনে জমিদারি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে হাতেম আলির। বন্ধু আনোয়ারের কাছে এসেও তাকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হচ্ছে। এ অবস্থায় জমিদারি হারানোর বিষয়ে সে নিশ্চিত এবং একথা সে তার পুত্র হাশেমকে বলেছে। হাশেম আলি এ সংবাদে ভীষণ আহত হওয়ার পাশাপাশি পিতার মানসিক অবস্থাও বুঝতে পেরেছে। তাই আলোচ্য কথাটি দ্বারা সে পিতার মানসিক অবস্থাকে তুলে ধরেছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'তার চোখে পানি নাই বটে, কিন্তু বুক নিশ্চয় ফেটে যাচ্ছে।'- কেন তা ব্যাখ্যা করো।
উত্তর