'বহিপীর' নাটকের বহিপীরের মানসিকতা উদ্দীপকের শরীফ সাহেবের মতো হলে নাটকের পরিণতি ভিন্ন হতো"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: 'বহিপীর' নাটকে বহিপীরের মানসিকতা উদ্দীপকের শরিফ সাহেবের মতো হলে নাটকের পরিণতি ভিন্ন হতো।"-মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের বহিপীর বইয়ের ভাষায় কথা বলা একজন কূটকৌশলী ও চতুর ধর্ম ব্যবসায়ী। নাটকে তার ধূর্ততার নানা কাহিনি লক্ষ করা যায়। বহিপীর দীর্ঘদিন বিপত্নীক থেকে কিশোরী তাহেরার অমতে তাকে বিয়ে করেন। কিন্তু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী তাহেরা নিজের উপর চাপিয়ে দেয়া এ বিয়ে মেনে নিতে পারে না। তাই সে উদ্দেশ্যহীন পালিয়ে যায়। ঘটনাক্রমে বহিপীর জমিদারের বজরায় তাহেরাকে খুঁজে পান এবং বিভিন্ন কৌশলে তাকে ফিরিয়ে নিতে চেষ্টা করেন। এর মাধ্যমে পিরের নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠেছে। উদ্দীপকের শরীফ সাহেব স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনযাপন করছেন। তিনি গ্রামে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। তিনি প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ান। শরীফ সাহেবের এসব কর্মকান্ড দেখে মুগ্ধ হয়ে পিতৃহীন বালিকা রেশমা তাকে স্বেচ্ছায় বিয়ে করে সুখী হতে চায়। 'বহিপীর' নাটকে বহিপীর একজন বৃদ্ধ মানুষ। প্রায় চৌদ্দ বছর আগে তার স্ত্রী মারা যায়। তাহেরার বাবার প্রস্তাবে রাজি হয়ে তিনি তাহেরাকে বিয়ে করতে সম্মত হন। কিন্তু বৃদ্ধ পিরকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাহেরা পালিয়ে গেলে পির তার পিছু নেয়। তারপর ঘটনাচক্রে পির সাহেব তাহেরার সন্ধান পেলে বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে তিনি তাহেরাকে ফিরিয়ে নিতে চেষ্টা করেন। কিস্তু উদ্দীপকের শরীফ সাহেব বহিপীরের সম্পূর্ণ বিপরীত মানসিকতার। বহিপীর যদি চারিত্রিক সৌন্দর্যে শরীফ সাহেবের মতো হতেন, তাহলে তিনি তাহেরাকে তার অমতে বিয়ে করতেন না। কিংবা তাহেরা পালিয়ে গেলেও তিনি তার পিছু নিতেন না এবং তাকে ফিরে পেতে কুটকৌশল অবলম্বন করতেন না। আর তাহলে নাটকের কাহিনি ভিন্ন ধারায় প্রবাহিত হতো।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'বহিপীর' নাটকের বহিপীরের মানসিকতা উদ্দীপকের শরীফ সাহেবের মতো হলে না…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর