'আমার কথা অবিশ্বাস করবেন না'-তাহেরার এ কথার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পিরের সাথে যেতে ইচ্ছুক না হওয়ায় নিজের অভিপ্রায় ব্যক্ত করার জন্যই তাহেরা এ কথাটি বলেছে। 'বহিপীর' নাটকের খোদেজা তাহেরাকে বহিপীরের সাথে যেতে বলে। কিন্তু তাহেরা কোনোভাবেই বহিপীরের সাথে যেতে ইচ্ছুক নয়। এজন্য সে বলে- আমি পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না। আর এ কথাটিকে সে বিশ্বাস করানোর জন্যই বলেছে- আমার কথা অবিশ্বাস করবেন না। অর্থাৎ তাহেরা তার মনের একান্ত ইচ্ছার কথা ব্যক্ত করেছে প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'আমার কথা অবিশ্বাস করবেন না'-তাহেরার এ কথার কারণ ব্যাখ্যা করো।
উত্তর