উদ্দীপকে লিমার মামি 'বহিপীর' নাটকের যে চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করে তার স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: জ স্বার্থপর মনোভাবের দিক থেকে উদ্দীপকের লিমার মামি 'বহিপীর' নাটকের তাহেরার সৎ মায়ের বৈশিষ্ট্য ধারণ করে। 'বহিপীর' নাটকের তাহেরার সৎ মা তাহেরাকে আপন ভাবতে পারেনি। এ কারণেই বৃদ্ধ পিরের সঙ্গে সে তার বিয়ে দিতে চেয়েছে। এমনকি এক্ষেত্রে সে তাহেরার ভবিষ্যতের কথাও ভাবেনি। আর তাই তাহেরাকে পিরের সঙ্গে বিয়ে দিয়ে পিরের আশির্বাদপুষ্ট হতে চেয়েছে সে। উদ্দীপকের লিমা পিতৃমাতৃহীন হওয়ায় মামা বাড়িতে থাকে। এ কারণে মামি তাকে বোঝা মনে করে এক অল্প বয়সেই এক বৃদ্ধের সঙ্গে তার বিয়ে দেয়। একইভাবে, 'বহিপীর' নাটকের তাহেরার সৎ মাও তাহেরাকে আপন করে নিতে পারেনি। এ কারণেই পূণ্য লাভের আশায় স্বার্থপরের মতো বৃদ্ধ পীরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। এক্ষেত্রে মেয়ের পছন্দ-অপছন্দ বা ইচ্ছা-অনিচ্ছারও মূল্যায়ন সে করেনি। অর্থাৎ উদ্দীপকের লিমার মামি এবং আলোচ্য নাটকের তাহেরার মা উভয়েই স্বার্থপর ও অনুদার স্বভাবের মানুষ। এ দিক থেকে লিমার মামি 'বহিপীর' নাটকের তাহেরার সৎ মায়ের বৈশিষ্ট্য ধারণ করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে লিমার মামি 'বহিপীর' নাটকের যে চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করে …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর