"ইহা পরাজিত শত্রুর শেষ দাবি" কথাটি কোন প্রসঙ্গে বলা হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: 'ইহা পরাজিত শত্রুর শেষ দাবি' বলতে বোঝানো হয়েছে বহিপীর যখন তার সবরকম কূটকৌশল চালিয়ে ব্যর্থ হয়েছেন তখনই হাতেম আলিকে টাকা গ্রহণের অনুরোধ জানিয়ে একথা বলেছেন। বহিপীর তার স্ত্রী তাহেরাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কুবুদ্ধি ও কূটকৌশল প্রয়োগ করেন। হাতেম আলির জমিদারি রক্ষার জন্য অর্থ দিয়ে তার বিনিময়ে তাহেরাকে তার হাতে তুলে দিতে নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর বহিপীর নিজেকে পরাজিত হিসেবে মেনে নেন এবং হাতেম আলির জমিদারি রক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বিনা শর্তে গ্রহণের অনুরোধ জানিয়ে উপযুক্ত উক্তিটি করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"ইহা পরাজিত শত্রুর শেষ দাবি" কথাটি কোন প্রসঙ্গে বলা হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর