উদ্দীপকের স্কুল-শিক্ষক কোন দিক থেকে 'বহিপীর' নাটকের হাশেম আলির সাথে তুলনীয়? ব্যাখ্যা করো।
উত্তর: কুসুমের প্রতি মানবিকতা প্রদর্শনের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের স্কুল শিক্ষক 'বহিপীর' নাটকের হাশেম আলির সাথে তুলনীয়। 'বহিপীর' নাটকের হাশেম আলি সামাজিক সচেতন একজন মানুষ। সে কুসংস্কারমুক্ত জীবনযাপনে অভ্যস্ত। তার মনে অন্ধবিশ্বাস বলে কিছু নেই। কারণ সে আধুনিক শিক্ষায় শিক্ষিত। পিরপ্রথাকে সে মনেপ্রাণে ঘৃণা করে। বহিপীর জোরপূর্বক তাহেরাকে বিয়ে করতে চাইলে হাশেম আলি বাধাদান করে। শুধু বাধাদান করেই সে ক্ষান্ত হয়নি। তাহেরার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তাকে বিয়ে করতে সম্মত হয়। উদ্দীপকের কুসুমের বাবা কুসুমের মতামত না নিয়েই তার বিয়ে ঠিক করে। যার সাথে বিয়ে ঠিক করা হয় তিনি হলেন পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়া। অসম এ বিয়েতে স্কুলপড়ুয়া কুসুম প্রবল আপত্তি জানায়। কিন্তু তার বাবা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। ঘটনাক্রমে কুসুমের স্কুল শিক্ষক সব ঘটনা জানতে পেরে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হন। সেই সাথে তিনি কুসুমের পড়ালেখার যাবতীয় খরচ নিজে বহন করার আশ্বাস প্রদান করেন। 'বহিপীর' নাটকের হাশেম আলিও অসহায় তাহেরাকে বিয়ে করে তাহেরার সব দায়িত্ব কাঁধে তুলে নেন। সুতরাং অসহায়ের দায়িত্ব গ্রহণের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের স্কুল শিক্ষকের সাথে 'বহিপীর' নাটকের হাশেম আলি তুলনীয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের স্কুল-শিক্ষক কোন দিক থেকে 'বহিপীর' নাটকের হাশেম আলির সাথে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর