'আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে'-বুঝিয়ে লেখো।
উত্তর: হাশেম আলির বিয়ে করার প্রস্তাবে তাহেরা অসম্মতি জানালে বিস্মিত হয়ে খোদেজা প্রশ্নোক্ত উক্তিটি করে। বৃদ্ধ পীরের সাথে অসম বিয়ের হাত থেকে বাঁচতে তাহেরা পালিয়ে এসে জমিদারের বজরায় আশ্রয় পায়। কাকতালীয়ভাবে পীর সাহেবও দুর্ঘটনার শিকার হয়ে সে বজরাতেই আশ্রয় নেন। তাহেরাকে সাথে নিয়ে যাওয়ার জন্য তিনি নানা কূটকৌশলের আশ্রয় নিতে থাকেন। এমতাবস্থায়, জমিদার পুত্র হাশেম আলি সর্বতোভাবে তাহেরার পাশে দাঁড়ায় এবং তাহেরাকে বাঁচাতে প্রয়োজনে তাকে বিয়ে করতে চায়। কিন্তু তার এমন প্রস্তাবে তাহেরা রাজি হয় না। তাহেরার জন্য হাশেম এতকিছু করার পরও সে রাজি না হওয়ায় ঘটনাটি খোদেজাকে বিস্মিত করে। এরই পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্নোক্ত মন্তব্যটির অবতারণা করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে'-বুঝিয়ে লেখো।
উত্তর