উদ্দীপকের রনি 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো।
উত্তর: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার দিক থেকে উদ্দীপকের রনি 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিনিধিত্ব করে। 'বহিপীর' নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হাশেম আলি। নাটকটিতে নাট্যকার হাশেম আলিকে উপস্থাপন করেছেন কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত চরিত্র হিসেবে। ন্যায়বোধে সমুন্নত হাশেম আলি এ নাটকে কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামীর বিরুদ্ধে সদাই সোচ্চার থেকেছে এবং উদার দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত ঘটনাক্রমকে বিচার করেছে। উদ্দীপকের রনি তার চাচাতো বোন রিমার প্রতি সহানুভূতিশীল এবং অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী। এ কারণেই পাশের গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলের সাথে রিমার বিয়ে দিতে চাইলে সে এর প্রতিবাদ করে। শুধু তাই নয়, অযাচিত এই বিয়ের হাত থেকে রিমাকে বাঁচাতে সে সর্বতোভাবে সহযোগিতা করে। একইভাবে, বৃদ্ধ পীরের সাথে অনাকাঙ্ক্ষিত বিয়ের হাত থেকে বাঁচতে 'বহিপীর' নাটকের তাহেরা পালিয়ে এসে জমিদারের বজরায় আশ্রয় নিলে হাশেম তার পাশে দাঁড়ায়। বহিপীরের কূটকৌশলকে নস্যাৎ করতে সে সবরকম চেষ্টা করে, যেমনটি উদ্দীপকের রনির ক্ষেত্রেও একইভাবে পরিলক্ষিত হয়। এদিক থেকে উদ্দীপকের রনি আলোচ্য নাটকের হাশেম আলিরই প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের রনি 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর