"উদ্দীপকের মাহমুদা ও 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তা-চেতনা একই ধারায় উৎসারিত।" -উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা এবং মানবিক বোধের দিক থেকে উদ্দীপকের মাহমুদা ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তা-চেতনা একই ধারায় উৎসারিত। 'বহিপীর' নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হাশেম আলি। নাটকটিতে নাট্যকার হাশেম আলিকে উপস্থাপন করেছেন কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত চরিত্র হিসেবে। ন্যায়বোধে সমুন্নত হাশেম আলি এ নাটকে কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামীর বিরুদ্ধে সদাই সোচ্চার থেকেছে এবং উদার দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত ঘটনাক্রমকে বিচার করেছে। উদ্দীপকে মাহমুদা নামের এক স্বাস্থ্যকর্মীর কথা বলা হয়েছে। সাপের কামড়ে আহত জিসানের চিকিৎসার জন্য সকলে ওঝাকে ডাকলে সে তার ঝাঁড়ফুঁকের কারসাজি দেখাতে গিয়ে সময় নষ্ট করে। ফলে জিসানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এমতাবস্থায় ঘটনাটি সম্পর্কে জানতে পেরে মাহমুদা এগিয়ে আসে এবং জিসানকে সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এক্ষেত্রে ওঝার হুমকিকেও সে আমলে নেয়নি। অবশেষে তার ঐকান্তিক চেষ্টায় চিকিৎসা পেয়ে জিসান সুস্থ হয়ে ওঠে। 'বহিপীর' নাটকের পুরোভাগ জুড়ে আমরা হাশেম আলিকে দেখতে পাই সামাজিক কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতীকী চরিত্র হিসেবে। সংগত কারণেই বিপদ্গ্রস্থ তাহেরাকে সে যে-কোনো মূল্যে বাঁচাতে চেয়েছে। শুধু তাই নয়, বহিপীরের সঙ্গে অসম বিয়ের হাত থেকে তাহেরাকে রক্ষা করতে সে তার হাত ধরে নতুন জীবনের উদ্দেশ্যে পা বাড়িয়েছে। একইভাবে, উদ্দীপকের মাহমুদাও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী। এ কারণেই ওঝার হুমকিকে উপেক্ষা করে সাপের কামড়ে আহত জিসানকে সে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে। অর্থাৎ আলোচ্য নাটকের হাশেম আলি এবং উদ্দীপকের মাহমুদা উভয়ই মানবিক এবং কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। এদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের মাহমুদা ও 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তা-চেতনা একই …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর