উদ্দীপকে আনাফ ও 'বহিপীর' নাটকের হাশেমের চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: আধুনিক চিন্তাধারার দিক থেকে উদ্দীপকের আনাফ ও 'বহিপীর' নাটকের হাশেমের মাঝে চেতনাগত সাদৃশ্য বিদ্যমান। 'বহিপীর' নাটকের জমিদারপুত্র হাশেম আলি যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতিসম্পন্ন মানুষ। মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধের বিষয়টি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে তাহেরার সমস্যার প্রকৃতি অনুভব করেছে এবং বহিপীরের দুরভিসন্ধি থেকে তাকে মুক্ত করেছে। উদ্দীপকের লিলি পুকুর থেকে পানি আনতে গিয়ে মূর্ছা যায়। এতে সকলে বিশ্বাস করে লিলির ওপর জিন-ভূতের আছর পড়েছে। বাড়ির সবাই কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করার কথা বললে এর বিরোধিতা করে লিলির বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই আনাফ। অন্যদের অযৌক্তিক পরামর্শকে গুরুত্ব না দিয়ে সে লিলিকে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। তার এ মানসিকতা দেখে বলা যায়, 'বহিপীর' নাটকের হাশেমের মতো সেও আধুনিক চিন্তাধারার অধিকারী। আর এখানেই তাদের সাদৃশ্য।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে আনাফ ও 'বহিপীর' নাটকের হাশেমের চেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর