উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবের সাথে 'বহিপীর' নাটকের কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবের সাথে 'বহিপীর' নাটকের প্রতিবাদী চেতনার সাদৃশ্য রয়েছে। 'বহিপীর' নাটকের হাশেম আলির মধ্যে অন্যায়ের পরিবর্তে ন্যায়ের মানসিকতা লক্ষ করা যায়। তাহেরাকে জোর করে বুড়ো পিরের সাথে বিয়ে দেওয়া সে মেনে নিতে পারেনি। তাই সে তাহেরাকে নিয়ে নতুন পথে যাত্রা করে এবং তাহেরাকে বৃদ্ধ পিরের থেকে রক্ষা করেছে। তাহেরাও এ অবস্থায় বিয়ে মেনে নেয়নি। এই কাজের মাধ্যমে তাদের মধ্যে প্রতিবাদী মানসিকতা ফুটে উঠেছে। তাহেরা ও হাশেম উভয়ই সমাজে প্রচলিত নিয়মকে ভ্রুকুটি করে নতুন নিয়ম চালু করেছে। এমন নয়া নীতির ভাবনা উদ্দীপকের প্রথম দুই চরণেও লক্ষণীয়। উদ্দীপকের প্রথম দুই চরণে সমাজে প্রচলিত কুসংস্কার ও ধর্ম ব্যবসায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সমাজে বহু কুসংস্কার রয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ ঠকে যায়। প্রতারণার স্বীকার হয় নিজের অজান্তেই। পূর্বে যেমন কুসংস্কার বিরাজমান ছিল তেমনি আজও আছে। এর মাধ্যমে এবং মানুষের ধর্মভীরুতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে একশ্রেণির মানুষ। তাই উদ্দীপকের প্রথম দুই চরণে বলা হয়েছে- তুড়ি মেরে উড়িয়ে দাও সেই ভ্রুকুটি বা কুসংস্কার। ধর্মকে আশ্রয় করে যারা নিজের ফায়দা লুটে নেয় তাদের প্রতিহত করা এখন সময়ের দাবি। নিজের মতো করে নিজের বিবেক খাটিয়ে নিজের কল্যাণকর রীতিনীতি প্রতিষ্ঠা করার ভাবনা 'বহিপীর' নাটকের তাহেরা ও হাশেম আলি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবের সাথে 'বহিপীর' নাটকের কোন দিকটির সাদ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর