"সকেট ব্যাপারী ও বহিপীরের পরিবর্তিত রূপটি ইতিবাচক।" উদ্দীপক ও 'বহিপীর' নাটকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "সকেট ব্যাপারী ও বহিপীরের পরিবর্তিত রূপটি ইতিবাচক।"- মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়। 'বহিপীর' নাটকের বহিপীর একটি ধূর্ত চরিত্র। সে খুবই চালাক প্রকৃতির লোক। অতি চালাকির কারণেই সে মানুষের সরলমনে ধোকা দিয়ে থাকে। তার ধোকায় পড়ে অনেকেই তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে। আর এ সুযোগেই বহিপীর তার সকল অপকর্ম চালায়। অনেক সময় ছল চাতুরির আশ্রয় নিয়েও তার মনোবাসনা পূরণ করতে চায়। সে তাহেরাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য সব ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এ ব্যর্থতাকে সে নির্দ্বধায় মেনে নিয়েছে। উদ্দীপকের সকেট ব্যাপারী ষাট বছর বয়সী একজন বৃদ্ধ। সে বৃদ্ধ হলেও কিশোরী পাপড়ির দিকে কুদৃষ্টি দেয়। সে পাপড়িকে বিয়ে করার জন্য পাপড়ির বাবা-মার কাছে প্রস্তাব পাঠায়। পাপড়ির দরিদ্র বাবা-মা উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে। কিন্তু পাপড়ি এ অসম বিয়েতে দ্বিমত পোষণ করে। সে প্রতিবাদ জানিয়ে এ বিয়ে বাতিল করতে সক্ষম হয়। আর এ কাজে তাকে তার বান্ধবী ও স্কুলের শিক্ষক সহযোগিতা করে। সকেট ব্যাপারী প্রভাবশালী লোক হলেও এক্ষেত্রে তার প্রভাব প্রতিপত্তি কাজে আসেনি। পরিশেষে বলা যায় উদ্দীপকের সকেট ব্যাপারী ও 'বহিপীর' নাটকের বহিপীরের পরিবর্তিত রূপটি ইতিবাচক। কারণ তারা অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আর তাদের এ ব্যর্থতাকে তারা মেনে নিয়েছে। তারা আর কোনো প্রভাব খাটায়নি। ফলে তাদের এ পরিবর্তনকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করা যায়। জোর করে কাউকে বিয়ে করা যায় না এ বিষয়টি তারা অনুধাবন করতে পেরেছে। তাদের এ কাজটি নিঃসন্দেহে একটি ইতিবাচক কাজ। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"সকেট ব্যাপারী ও বহিপীরের পরিবর্তিত রূপটি ইতিবাচক।" উদ্দীপক ও 'বহিপ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর