শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কুসুমকে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ বলা যায় কি? তোমার যৌক্তিক মতামত দাও।

উত্তর: উদ্দীপকের কুসুমকে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ বলা যায় না। 'বহিপীর' নাটকের তাহেরা অত্যন্ত প্রতিবাদী চরিত্র। এমনকি তাহেরা সামাজিক কুসংস্কারমুক্ত নারী। সে অন্ধ পিরপ্রথায় বিশ্বাসী নয়। তাই বহিপীরকে সে বিয়ে করতে রাজি হয়নি। তাছাড়া বহিপীরের সাথে তাহেরার বয়সের কোনো সামঞ্জস্য ছিল না। এসব কারণেই তাহেরা বহিপীরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে জমিদারের বজরায় আশ্রয় নিলে সেখানেও তাকে বহিপীরের মুখোমুখি হতে হয়। তাহেরা সেখানেও দৃঢ় মনোবল বজায় রাখে। কোনো ভাবেই সে বহিপীরকে বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করেনি। এক্ষেত্রে তাহেরা অনমনীয় ভূমিকা পালন করেছে। উদ্দীপকে কুসুমের বাবা অত্যন্ত দরিদ্র। দরিদ্রতার কারণে সে পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়ার সাথে কুসুমের বিয়ে ঠিক করে। কিন্তু কুসুম কিছুতেই এ বিয়েতে রাজি ছিল না। এজন্য তার প্রবল আপত্তির কথা তার বাবাকে জানায়। কিন্তু কুসুমের বাবা কুসুমের কথা শোনেনি। কুসুমের দুরবস্থার কথা তার স্কুল শিক্ষক জানতে পারেন। তাই তিনি ৯৯৯-এ কল করে প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহ প্রতিহত করেন। কুসুমের দরিদ্রতার কথা চিন্তা করে স্কুল শিক্ষক কুসুমের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ নয়। কারণ তাহেরা চরিত্রের সব বৈশিষ্ট্য কুসুমের মধ্যে প্রতিফলিত হয়নি। উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরার মতো প্রতিবাদী হয়ে উঠতে পারেনি। কুসুম ও তাহেরার মধ্যে অসম বিয়ের দৃষ্টিকোণ থেকে কিছুটা সাদৃশ্য রয়েছে। উভয়ের বর ছিল অত্যন্ত বয়স্ক। তাদের সাথে বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। এসব বিষয় ছাড়াও 'বহিপীর' নাটকে তাহেরার জীবনে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। কিন্তু উদ্দীপকের কুসুমের জীবনে তেমনটি ঘটেনি। তাহেরা বহিপীরের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। অথচ কুসুম এমনটি করেনি। সুতরাং এটা সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ নয়।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের কুসুমকে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ…

উদ্দীপক

দরিদ্রতার কারণে কুসুমের বাবা মেয়ের পড়ালেখার খরচ আর চালাতে পারছেন না। তাই তিনি কারও মতামত না নিয়েই পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়ার সাথে তার স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করে আসেন। পড়ালেখায় আগ্রহী কুসুম এমন বিয়েতে প্রবল আপত্তি জানালেও কেউ তার ইচ্ছার গুরুত্ব দেয় না। কুসুমের স্কুল-শিক্ষক সব ঘটনা জানতে পেরে বিয়ের দিন ৯৯৯-এ কল করে প্রশাসনের সহায়তায় কুসুমের বাল্যবিয়ে ঠেকাতে সক্ষম হন। সেই সাথে তিনি কুসুমের পড়ালেখার যাবতীয় খরচ নিজে বহন করার আশ্বাস দেন।

Dhaka · 2023

উত্তর

'ছোটোমুখে বড়ো কথা'- কথাটি হকিকুল্লাহ্ বলেছিল।

উত্তর

'ইহা পরাজিত শত্রুর শেষ দাবি' বলতে বোঝানো হয়েছে বহিপীর যখন তার সবরকম কূটকৌশল চালিয়ে ব্যর্থ হয়েছেন তখনই হাতেম আলিকে টাকা গ্রহণের অনুরোধ জানিয়ে একথা বলেছেন। বহিপীর তার স্ত্রী তাহেরাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কুবুদ্ধি ও কূটকৌশল প্রয়োগ করেন। হাতেম আলির জমিদারি রক্ষার জন্য অর্থ দিয়ে তার বিনিময়ে তাহেরাকে তার হাতে তুলে দিতে নানা কৌশল অবলম্বন করেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হওয়ার পর বহিপীর নিজেকে পরাজিত হিসেবে মেনে নেন এবং হাতেম আলির জমিদারি রক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বিনা শর্তে গ্রহণের অনুরোধ জানিয়ে উপযুক্ত উক্তিটি করেন।

উত্তর

কুসুমের প্রতি মানবিকতা প্রদর্শনের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের স্কুল শিক্ষক 'বহিপীর' নাটকের হাশেম আলির সাথে তুলনীয়। 'বহিপীর' নাটকের হাশেম আলি সামাজিক সচেতন একজন মানুষ। সে কুসংস্কারমুক্ত জীবনযাপনে অভ্যস্ত। তার মনে অন্ধবিশ্বাস বলে কিছু নেই। কারণ সে আধুনিক শিক্ষায় শিক্ষিত। পিরপ্রথাকে সে মনেপ্রাণে ঘৃণা করে। বহিপীর জোরপূর্বক তাহেরাকে বিয়ে করতে চাইলে হাশেম আলি বাধাদান করে। শুধু বাধাদান করেই সে ক্ষান্ত হয়নি। তাহেরার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তাকে বিয়ে করতে সম্মত হয়। উদ্দীপকের কুসুমের বাবা কুসুমের মতামত না নিয়েই তার বিয়ে ঠিক করে। যার সাথে বিয়ে ঠিক করা হয় তিনি হলেন পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়া। অসম এ বিয়েতে স্কুলপড়ুয়া কুসুম প্রবল আপত্তি জানায়। কিন্তু তার বাবা এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। ঘটনাক্রমে কুসুমের স্কুল শিক্ষক সব ঘটনা জানতে পেরে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হন। সেই সাথে তিনি কুসুমের পড়ালেখার যাবতীয় খরচ নিজে বহন করার আশ্বাস প্রদান করেন। 'বহিপীর' নাটকের হাশেম আলিও অসহায় তাহেরাকে বিয়ে করে তাহেরার সব দায়িত্ব কাঁধে তুলে নেন। সুতরাং অসহায়ের দায়িত্ব গ্রহণের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের স্কুল শিক্ষকের সাথে 'বহিপীর' নাটকের হাশেম আলি তুলনীয়।

উত্তর

উদ্দীপকের কুসুমকে 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ বলা যায় না। 'বহিপীর' নাটকের তাহেরা অত্যন্ত প্রতিবাদী চরিত্র। এমনকি তাহেরা সামাজিক কুসংস্কারমুক্ত নারী। সে অন্ধ পিরপ্রথায় বিশ্বাসী নয়। তাই বহিপীরকে সে বিয়ে করতে রাজি হয়নি। তাছাড়া বহিপীরের সাথে তাহেরার বয়সের কোনো সামঞ্জস্য ছিল না। এসব কারণেই তাহেরা বহিপীরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে জমিদারের বজরায় আশ্রয় নিলে সেখানেও তাকে বহিপীরের মুখোমুখি হতে হয়। তাহেরা সেখানেও দৃঢ় মনোবল বজায় রাখে। কোনো ভাবেই সে বহিপীরকে বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করেনি। এক্ষেত্রে তাহেরা অনমনীয় ভূমিকা পালন করেছে। উদ্দীপকে কুসুমের বাবা অত্যন্ত দরিদ্র। দরিদ্রতার কারণে সে পাশের গ্রামের বয়স্ক ও বিপত্নীক রজব মিয়ার সাথে কুসুমের বিয়ে ঠিক করে। কিন্তু কুসুম কিছুতেই এ বিয়েতে রাজি ছিল না। এজন্য তার প্রবল আপত্তির কথা তার বাবাকে জানায়। কিন্তু কুসুমের বাবা কুসুমের কথা শোনেনি। কুসুমের দুরবস্থার কথা তার স্কুল শিক্ষক জানতে পারেন। তাই তিনি ৯৯৯-এ কল করে প্রশাসনের সহায়তায় বাল্য বিবাহ প্রতিহত করেন। কুসুমের দরিদ্রতার কথা চিন্তা করে স্কুল শিক্ষক কুসুমের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ নয়। কারণ তাহেরা চরিত্রের সব বৈশিষ্ট্য কুসুমের মধ্যে প্রতিফলিত হয়নি। উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরার মতো প্রতিবাদী হয়ে উঠতে পারেনি। কুসুম ও তাহেরার মধ্যে অসম বিয়ের দৃষ্টিকোণ থেকে কিছুটা সাদৃশ্য রয়েছে। উভয়ের বর ছিল অত্যন্ত বয়স্ক। তাদের সাথে বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। এসব বিষয় ছাড়াও 'বহিপীর' নাটকে তাহেরার জীবনে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। কিন্তু উদ্দীপকের কুসুমের জীবনে তেমনটি ঘটেনি। তাহেরা বহিপীরের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। অথচ কুসুম এমনটি করেনি। সুতরাং এটা সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কুসুম 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সম্পূর্ণ প্রতিরূপ নয়।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।