খোদেজা তাহেরাকে পিরের হাতে তুলে দিতে চায় কেন?
উত্তর: জমিদার পত্নী খোদেজা পিরের বদদোয়াকে ভয় পায় বলে খোদেজা তাহেরাকে পিরের হাতে তুলে দিতে চায়। জমিদার পত্নী খোদেজা সহজ-সরল ও ধার্মিক। পিরের প্রতি তার অগাধ আস্থা ছিল। পির অলৌকিক শক্তির অধিকারী বলে খোদেজা বিশ্বাস করতেন। এমন অন্ধবিশ্বাসের কারণে পিরের বদদোয়ায় ক্ষতি হতে পারে বলে তিনি মনে করেন। একারণে পিরের বদদোয়া থেকে রক্ষা পাওয়ার জন্য খোদেজা তাহেরাকে পিরের হাতে তুলে দিতে চায়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
খোদেজা তাহেরাকে পিরের হাতে তুলে দিতে চায় কেন?
উত্তর