উদ্দীপকের রোজিনাকে 'বহিপীর' নাটকের তাহেরার প্রতিরূপ বলা যায় কি? তোমার মতামত যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রোজিনাকে 'বহিপীর' নাটকের তাহেরার প্রতিরূপ বলা যায়। তৎকালীন সমাজে নারীর অবস্থানগত দুর্বলতার মধ্যে 'বহিপীর' নাটকের তাহেরা একটি শক্তিশালী চরিত্র। বাবা এবং সৎমায়ের চাপিয়ে দেওয়া অসম বিয়েকে ধিক্কার জানিয়ে সে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের খোঁজে। কূটকৌশলী বহিপীর তাহেরাকে ফিরিয়ে নিতে নানা কূটকৌশলের আশ্রয় নিলেও তাহেরা শেষ পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকে। তাহেরার সাহস ও ব্যক্তিত্বের দৃঢ়তা তাকে অনন্য করে তুলেছে। আত্মসচেতন তাহেরা যেন সমকালীন সমাজের জেগে ওঠা নারীর প্রতিচ্ছবি। উদ্দীপকের রোজিনা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। দারিদ্র্যের কারণে তার বাবা-মা পঞ্চাশোর্ধ্ব বিত্তবান রহিমুদ্দিনের সাথে তাকে বিয়ে দিতে চায়। কিন্তু রোজিনা এ বিয়েতে রাজি নয়। কারণ সে স্বাবলম্বী হতে চায়। নিজের যোগ্যতায় আত্মনির্ভরশীল হয়ে, তবেই বিয়ে করতে চায়। রোজিনার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার বাবা-মা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে। উদ্দীপকের রোজিনা তাহেরার মতোই দৃঢ়চেতা এক নারী। উদ্দীপকের রোজিনা এবং 'বহিপীর' নাটকের তাহেরা সমাজের সেসব নারীর প্রতিচ্ছবি যারা তাদের অধিকার এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন। আলোচ্য নাটকের তাহেরা তার ইচ্ছা এবং স্বাধীনতা সম্পর্কে পূর্ণভাবে সচেতন। নিজের ইচ্ছার বিরুদ্ধে অসম বিয়েতে বহিপীরকে সে কোনোভাবেই মেনে নেয় না। তার অটল ব্যক্তিত্বের কাছে হার মানে বহিপীর। তেমনি স্বনির্ভর হতে চাওয়া উদ্দীপকের রোজিনার শক্তিশালী মনোভাবের কারণে তার বাবা-মা বিয়ের সিদ্ধান্ত বাতিল করে দেয়। তাই আমি মনে করি উদ্দীপকের রোজিনা যেন 'বহিপীর' নাটকের তাহেরার প্রতিরূপ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের রোজিনাকে 'বহিপীর' নাটকের তাহেরার প্রতিরূপ বলা যায় কি? তো…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর