"উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সমগ্র ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: ''উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সমগ্র ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।''- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকটি গড়ে উঠেছে বহিপীরকে কেন্দ্র করে। এ নাটকে বহিপীর স্বার্থান্ধ ও কূটকৌশলী চরিত্র। বৃদ্ধ বয়সে মুরিদের অল্পবয়সি কন্যা তাহেরাকে বিয়ে করে তার ইচ্ছার বিরুদ্ধে। বিয়ের রাতে পালিয়ে গিয়ে জমিদার হাতেম আলির বজরায় আশ্রয় নেয়। বহিপীর হাতেম আলিকে সাহায্যের বিনিময়ে তাহেরাকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করে। উদ্দীপকে বর্ণিত শামীম চৌধুরীর এক সময় প্রভাব-প্রতিপত্তি ছিল। ধন-সম্পদে পূর্ণ ছিল, কিন্তু কালের পরিক্রমায় সব শেষ হয়ে যায়। এখন শুধু চৌধুরী নামটিই অবশিষ্ট রয়েছে। 'বহিপীর' নাটকের হাতেম আলি ক্ষয়িষ্ণু জমিদার। তার জমিদারি রক্ষা করার জন্য বন্ধুদের কাছে সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করছে। উদ্দীপকের শামীম চৌধুরীরও ধন-দৌলত, প্রভাব-প্রতিপত্তিতে টান পড়েছে। এখন শুধু চৌধুরী নামটিই অবশিষ্ট আছে। এই দিকটি ছাড়া উদ্দীপকের সাথে আর কোনো মিল নেই। 'বহিপীর' নাটকের কাহিনি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। 'বহিপীর' নাটকে বহিপীরের সাথে তাহেরার বিয়ে, জমিদারের বজরায় তাহেরা ও বহিপীরের আশ্রয়, হাতেম আলির জমিদারি নিলামে ওঠার বিষয়, হাশেম আলি তাহেরাকে বিয়ে করার প্রতিশ্রুতি ইত্যাদি নানা অনুষঙ্গ উদ্দীপকে অনুপস্থিত রয়েছে। তাই উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি। একটি খণ্ডিত অংশকে ধারণ করেছে মাত্র।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সমগ্র ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।"- ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর