উদ্দীপকের শিরিন চরিত্রের সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শিরিন চরিত্রের সাথে 'বহিপীর' নাটকের তাহেরার সাদৃশ্য রয়েছে। 'বহিপীর' নাটকের এক প্রতিবাদী চরিত্র তাহেরা। এক বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। কেননা তাকে কেন্দ্র করেই নাটকটির ঘটনাপ্রবহ আবর্তিত হয়েছে। সে মাতৃহারা, তার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমা তাকে বৃদ্ধ পিরের সাথে বিয়ে দিলে তা সে মেনে নেয়নি বরং পালিয়েছে। দুঃসাহসের সাথে শহরবাসী বজরায় চড়ে বসেছে। আবার সে মানবিকতার পরিচয়ও দিয়েছে। উদ্দীপকের শিরিনও একটি প্রতিবাদী চরিত্র। তার কথায় তাই ফুটে উঠেছে। উভয়ের বিয়ে এবং প্রতিবাদী মনোভাবে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের শিরিন কলেজে পড়ে। তার বাবা-মা তাকে এখনই বিয়ে দিতে চায়। বিয়ে ঠিক হয় একই মহল্লার ধনী লোক রহিম মিয়ার প্রবাসী ছেলের সাথে। পাত্র বিদেশে থাকে আবার সহায়-সম্পত্তিও অনেক। এমন বিত্তশালী পাত্রকে শিরিনের বাবা-মা হাতছাড়া করতে চায় না। কিন্তু শিরিন রাজি হয় না। সে কিছুতেই এখন বিয়ে করবে না। সে আগে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায়। এমন মানবিক ভাবনা ও প্রতিবাদী চেতনা নাটকের তাহেরার মধ্যেও লক্ষণীয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের শিরিন চরিত্রের সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার সাদৃশ্য ব্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর