উদ্দীপকের শামীম চৌধুরী 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শামীম চৌধুরী 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকের হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। সময়মতো খাজনা দিতে না পারায় সূর্যাস্ত আইনের প্রভাবে তার জমিদারি নিলামে উঠার উপক্রম হয়। তবে তিনি উচ্চ মানবিকবোধসম্পন্ন এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। উদ্দীপকের শামীম চৌধুরী এক সময় বিশাল শান-শওকত ও প্রতিপত্তির অধিকারী ছিলেন। তবে কালের পরিক্রমায় সব হারিয়ে আজ তিনি নিঃস্ব প্রায়। একইভাবে, 'বহিপীর' নাটকের হাতেম আলিও একজন ক্ষয়িষ্ণু জমিদার। ভাগ্যের নির্মম পরিহাসে সূর্যাস্ত আইনের কবলে পড়ে তার ছোট্ট জমিদারিও আজ নিলামে উঠতে চলেছে। জমিদারি বাঁচানোর জন্য টাকা সংগ্রহ করতে চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। অর্থাৎ উদ্দীপকের শামীম চৌধুরী এবং নাটকের হাতেম আলি উভয়ের সহায়-সম্পদ ও প্রতিপত্তিই যেন গতপ্রায়। এ দিক থেকে তাদের চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়। উত্তরের মূলকথা: উদ্দীপকের শামীম চৌধুরী 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের শামীম চৌধুরী 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর