"উদ্দীপকের পীর সাহেবের মানসিকতা আর 'বহিপীর' নাটকের পীর সাহেবের মানসিকতা ভিন্ন ধারায় প্রবাহিত”- মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের পির সাহেবের মানসিকতা আর 'বহিপীর' নাটকের পির সাহেবের মানসিকতা ভিন্ন ধারায় প্রবাহিত"- মন্তব্যটি যথার্থ। গ্রাম-বাংলার অধিকাংশ মানুষ এখনো অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। তাদের সেই অশিক্ষা ও কুসংস্কারকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের আখের গোছায়। ক্ষেত্রবিশেষে তারা হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতেও পিছপা হয় না। 'বহিপীর' নাটকের বহিপিরও তেমনি একজন স্বার্থপর ও কূটকৌশলী এক চরিত্র। উদ্দীপকে রোহানপুর নামের এক জায়গার পির সাহেবের কথা বলা হয়েছে। সেই পির যথেষ্ট খ্যাতিমান ছিলেন। ছোয়াব লাভের আশায় বহুদূর থেকেও মানুষ এসে তার কাছে ভিড় জমাত। এমতাবস্থায় হঠাৎ পির সাহেবের স্ত্রী-বিয়োগ ঘটলে তারই এক মুরিদ নিজের অল্পবয়স্কা কন্যাকে তার সাথে বিয়ে দিতে ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু নৈতিক দৃঢ়তার কারণে তিনি মুরিদের এ প্রস্তাব অস্বীকার করেন। 'বহিপীর' নাটকের পির সাহেব সুযোগ সন্ধানী ও ধূর্ত প্রকৃতির একজন মানুষ। এ কারণেই তিনি মুরিদের ভক্তি-ভালোবাসাকে ব্যবহার করে তার অল্পবয়সি কন্যা তাহেরাকে বিয়ে করতে চান। শুধু তাই নয়, বয়স্ক পিরের সাথে বিয়েকে মেনে নিতে না পেরে তাহেরা পালিয়ে গেলে তিনি তার পিছু নেন এবং নানা ফন্দি-ফিকির করে তাকে ফিরিয়ে আনতে চান। পক্ষান্তরে, উদ্দীপকের পির সাহেব মুরিদের কন্যাকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নৈতিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, যা আলোচ্য নাটকের পির সাহেবের মানসিকতার বিপরীত। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। উত্তরের মূলকথা: "উদ্দীপকের পির সাহেবের মানসিকতা আর 'বহিপীর' নাটকের পির সাহেবের মানসিকতা ভিন্ন ধারায় প্রবাহিত"- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের পীর সাহেবের মানসিকতা আর 'বহিপীর' নাটকের পীর সাহেবের মানস…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর