'কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না।' ব্যাখ্যা করো।
উত্তর: আলোচ্য উক্তিটি 'বহিপীর' নাটকে বহিপীর খোদেজাকে উদ্দেশ্য করে করেছেন। 'বহিপীর' নাটকের শেষ অংশে, হাশেম আলি ও তাহেরা সমাজের কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহ করে পালিয়ে গেলে বহিপীর বাস্তবতা মেনে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলে। কিন্তু খোদেজা পিরের অভিশাপের ভয়ে অধীর কণ্ঠে তাদের কী হবে জানতে চাইলে, বহিপীর তাকে জমিদারি রক্ষা করার আশ্বাস দিলে খোদেজা আত্মসম্মানবোধে ক্রুদ্ধ হলে বহিপীর আলোচ্য উক্তিটি করেন। মূলত খোদেজার পিরের অভিশাপের ভীতিকে কৌতুক ও কটাক্ষ করে এই কথা বলে। কারণ তিনি জানেন, বদদোয়া লাগার বিষয়টি ধর্মীয় ভণ্ডামি ছাড়া কিছুই না। তাই খোদেজা ক্রুব্ধ হলেও বহিপীর হাসির ছলে রহস্য ভরা কণ্ঠেই এই কথাটি বলে। উত্তরের মূলকথা: আলোচ্য উক্তিটি বহিপীর খোদেজার অন্ধভীতিকে ব্যাঙ্গ করে বলেছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না।' ব্যাখ্যা করো।
উত্তর