শেয়ারFacebookWhatsApp

স্তবক-১ এর ভাব 'বহিপীর' নাটকের যে চরিত্রের মধ্যে ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।

উত্তর: স্তবক-১এর ভাব 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। 'বহিপীর' নাটকের তাহেরা ভাগ্য বিড়ম্বনার শিকার। তার প্রতি লোভাতুর দৃষ্টি পড়ে বহিপীরের। বহিপীরের সাথে তাহেরার বয়সের ব্যবধান অনেক। এমতাবস্থায় তাহেরা কেন কোনো মেয়েই এমন অসম বিয়েতে রাজি হবে না। তাহেরা তাই মনের দুঃখে বাড়ি ছেড়ে এক অজানা গন্তব্যে পাড়ি জমায়। পরে জমিদারের বজরায় আশ্রয় লাভ করে। জমিদারের স্ত্রী খোদেজা তাকে পরম মমতায় আগলে রাখেন। তাহেরার মানসিক অবস্থা এবং তার অসহায়ত্ব বুঝতে পেরে হাশেম আলি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমনকি তাকে বিয়ে করতেও সম্মতি জ্ঞাপন করে। স্তবক-১এ বলা হয়েছে- 'বল কী তোমার ক্ষতি জীবনের অথৈ নদী/পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি?' অর্থাৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। মানুষ মানুষের জন্য। মানুষ যেকোনো বিপদে পড়লে মানুষের কাছেই সাহায্য চায়। এজন্য যাদের সামর্থ্য আছে তারা যেন অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করে দেয়। যেমনটি আমরা 'বহিপীর' নাটকে তাহেরার প্রতি হাশেম আলির এক অকৃত্রিম সহযোগিতার চিত্র প্রত্যক্ষ করেছি। উত্তরের মূলকথা: দৃশ্যপট-১-এ 'বহিপীর' নাটকের তাহেরার প্রতি হাশেম আলির সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

স্তবক-১ এর ভাব 'বহিপীর' নাটকের যে চরিত্রের মধ্যে ফুটে উঠেছে, তা ব্য…

উদ্দীপক

স্তবক-১: বল কী তোমার ক্ষতি জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। স্তবক-২: ধর্মান্ধের ধর্ম নেই, আছে লোভ ঘৃণ্য চতুরতা। মানুষের পৃথিবীকে শতখণ্ডে বিভক্ত করেছে। তারা টিকিয়ে রেখেছে শ্রেণিভেদ ঈশ্বরের নামে, ঈশ্বরের নামে তারা অনাচার করেছে জায়েজ।

Dhaka · 2025

উত্তর

হাশেম আলির শখ ছাপাখানা দেওয়ার।

উত্তর

আলোচ্য উক্তিটি 'বহিপীর' নাটকে বহিপীর খোদেজাকে উদ্দেশ্য করে করেছেন। 'বহিপীর' নাটকের শেষ অংশে, হাশেম আলি ও তাহেরা সমাজের কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহ করে পালিয়ে গেলে বহিপীর বাস্তবতা মেনে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলে। কিন্তু খোদেজা পিরের অভিশাপের ভয়ে অধীর কণ্ঠে তাদের কী হবে জানতে চাইলে, বহিপীর তাকে জমিদারি রক্ষা করার আশ্বাস দিলে খোদেজা আত্মসম্মানবোধে ক্রুদ্ধ হলে বহিপীর আলোচ্য উক্তিটি করেন। মূলত খোদেজার পিরের অভিশাপের ভীতিকে কৌতুক ও কটাক্ষ করে এই কথা বলে। কারণ তিনি জানেন, বদদোয়া লাগার বিষয়টি ধর্মীয় ভণ্ডামি ছাড়া কিছুই না। তাই খোদেজা ক্রুব্ধ হলেও বহিপীর হাসির ছলে রহস্য ভরা কণ্ঠেই এই কথাটি বলে। উত্তরের মূলকথা: আলোচ্য উক্তিটি বহিপীর খোদেজার অন্ধভীতিকে ব্যাঙ্গ করে বলেছেন।

উত্তর

স্তবক-১এর ভাব 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। 'বহিপীর' নাটকের তাহেরা ভাগ্য বিড়ম্বনার শিকার। তার প্রতি লোভাতুর দৃষ্টি পড়ে বহিপীরের। বহিপীরের সাথে তাহেরার বয়সের ব্যবধান অনেক। এমতাবস্থায় তাহেরা কেন কোনো মেয়েই এমন অসম বিয়েতে রাজি হবে না। তাহেরা তাই মনের দুঃখে বাড়ি ছেড়ে এক অজানা গন্তব্যে পাড়ি জমায়। পরে জমিদারের বজরায় আশ্রয় লাভ করে। জমিদারের স্ত্রী খোদেজা তাকে পরম মমতায় আগলে রাখেন। তাহেরার মানসিক অবস্থা এবং তার অসহায়ত্ব বুঝতে পেরে হাশেম আলি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এমনকি তাকে বিয়ে করতেও সম্মতি জ্ঞাপন করে। স্তবক-১এ বলা হয়েছে- 'বল কী তোমার ক্ষতি জীবনের অথৈ নদী/পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি?' অর্থাৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। মানুষ মানুষের জন্য। মানুষ যেকোনো বিপদে পড়লে মানুষের কাছেই সাহায্য চায়। এজন্য যাদের সামর্থ্য আছে তারা যেন অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করে দেয়। যেমনটি আমরা 'বহিপীর' নাটকে তাহেরার প্রতি হাশেম আলির এক অকৃত্রিম সহযোগিতার চিত্র প্রত্যক্ষ করেছি। উত্তরের মূলকথা: দৃশ্যপট-১-এ 'বহিপীর' নাটকের তাহেরার প্রতি হাশেম আলির সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

হ্যাঁ। স্তবক-২ 'বহিপীর' নাটকের বহিপীরকে সম্পূর্ণরূপে ধারণ করতে সক্ষম হয়েছে। 'বহিপীর' নাটকের বহিপীর ধর্মের আসল উদ্দেশ্য বা মর্ম বোঝেন না কিংবা মানেন না। তার উদ্দেশ্য একটাই- লোভ চরিতার্থ করা। তিনি ধর্মকে ব্যবহার করেন শোষণ ও প্রতারণার হাতিয়ার হিসেবে। তার কথাবার্তায় দেখা যায় মুখস্ত বুলি, অলৌকিকতার গল্প এবং ভক্তদের উপর ভয় সৃষ্টি করে ক্ষমতা প্রতিষ্ঠা করার প্রবণতা। চতুরতা ও কূটনীতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের বিশ্বাসকে হাতিয়ার বানান। তিনি সমাজে বিভাজন তৈরি করেন- ধর্মীয় বিভেদ, শ্রেণিভেদ ও বর্ণবৈষম্যের মাধ্যমে। তিনি গরিব আর ধনীর মধ্যে ব্যবধান তৈরি করে নিজের ফায়দা লুটেন। উচ্চবিত্ত ভক্তদের কাছ থেকে মোটা অঙ্কের দান গ্রহণ করে, আবার দরিদ্র শ্রেণিকে শাস্তি ও ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখেন। সমাজে তার প্রভাব টিকিয়ে রাখতে হলে মানুষকে দুর্বল রাখা, বিভ্রান্ত রাখা জরুরি- এই বিশ্বাসেই তিনি কাজ করেন। স্তবক-২-এ বলা হয়েছে, যারা ধর্মান্ধ তাদের মধ্যে প্রকৃত কোনো ধর্মবোধ নেই। তারা ধর্মের নামে স্বার্থপরতা, লোভ, হিংসা ও চাতুরতা লুকিয়ে রাখে। ধর্মকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য সিদ্ধ করে তারা ধর্ম, জাতপাত, গোত্র ইত্যাদির ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। ঈশ্বরের নামে সৃষ্টি করেছে শ্রেণিভেদ। ধর্মকে ব্যবহার করে অন্যায়ের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছে। যেমনটি 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রে প্রত্যক্ষ করা যায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, স্তবক-২ 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রকে সম্পূর্ণরূপে ধারণ করতে সক্ষম হয়েছে। তার লোভ, চতুরতা, বিভাজনের রাজনীতি এবং ধর্মের নামে অনাচার করার মনোবৃত্তি- সবই এই উদ্দীপকের অন্তর্নিহিত অর্থের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উত্তরের মূলকথা: স্তবক-২এ 'বহিপীর' নাটকের বহিপীরের ধর্মের অপব্যবহার, মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজেকে ঈশ্বরের দোসর হিসেবে জাহির করা ইত্যাদি প্রতারণার দিক থেকে সম্পূর্ণরূপে ধারণ করেছে।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।