উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো হাতেম আলি। 'বহিপীর' নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো জমিদার হাতেম আলি। আত্মমর্যাদাবোধে সমুন্নত হাতেম আলি জমিদারি বাঁচানোর তাগিদে প্রথমটায় বহিপীরের প্রস্থাবে রাজি হলেও নৈতিকতার কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। এমন আচরণ তার উচ্চ মানবিকবোধের পরিচয় দেয়। উদ্দীপকের সুখীর মামা দৃঢ়চেতা মনোভাবাপন্ন একজন ব্যক্তি। তাই অভাবের সংসারে করিম শেখের লোভনীয় প্রস্তাব পেয়েও সুখীর ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একইভাবে, 'বহিপীর' নাটকের হাতেম আলি জমিদারি রক্ষার কথা চিন্তা করে বহিপীরের প্রস্তাবে কিছুটা সম্মত হলেও শেষ পর্যন্ত নৈতিকতাবোধকেই প্রাধান্য দেন এবং পীর সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অর্থাৎ সুখীর মামা এবং জমিদার হাতেম আলি উভয়েই দৃঢ়চেতা এবং উচ্চ নৈতিকবোধসম্পন্ন মানুষ। এ দিক থেকে উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলির সাদৃশ্য পাওয়া যায়। উত্তরের মূলকথা: অভাবের সংসারে করিম শেখের লোভনীয় প্রস্তাব পেয়েও সুখীর ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ দিক থেকে উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলির সাদৃশ্য পাওয়া যায়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর