"উদ্দীপকের রশিদ মোল্লার মতো চরিত্রগুলোর দর্পণ 'বহিপীর' নাটক"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের রশিদ মোল্লার মতো চরিত্রগুলোর দর্পন 'বহিপীর' নাটক"- মন্তব্যটি 'বহিপীর' নাটকের আলোকে যথার্থ। 'বহিপীর' নাটকে নট্যকার পীরপ্রথার নামে সমাজে জেঁকে বসা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের স্বরূপ উন্মোচন করেছেন। আর তা করতে গিয়ে তিনি এ নাটকে বহিপীরের মতো চরিত্রকে আশ্রয় করেছেন। নাটকের খোদেজা, তাহেরার বাবা-মার মতো চরিত্রগুলোকে পীরকে এতটাই শ্রদ্ধা-ভক্তি করে যে, পীরের ক্ষেত্রে তারা ন্যায়-অন্যায়েরও তোয়াক্কা করে না। উদ্দীপকের রশিদ মোল্লা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবকে 'খোদার গজব' বলে আখ্যায়িত করে মানুষের মধ্যে ভয়ভীতি ছড়ান। সমাজকে সচেতন করার পরিবর্তে তিনি অর্থের বিনিময়ে পানিপড়া, তাবিজ-কবজ বিতরণ করেন, যা মূলত তার ধর্মীয় কুসংস্কার ও ব্যাবসায়িক উদ্দেশ্যেরই বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ড সমাজে অজ্ঞতা ও অন্ধবিশ্বাসকে উৎসাহিত করে, যা বাস্তবসম্মত সমাধানের পথকে বাধাগ্রস্ত করে। এই অবস্থাটি 'বহিপীর' নাটকের সেই ধর্মব্যবসায়ী চরিত্রের মতোই, যারা ধর্মের নামে নিজের আধিপত্য কায়েম করে চলে। 'বহিপীর' নাটকের মাধ্যমে সৈয়দ ওয়ালীউল্লাহ আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার, গোঁড়ামি ও ধর্মীয় প্রতারণার একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ধর্ম মানুষকে আলোকিত করার পরিবর্তে যদি অজ্ঞতা ও ভয়ের কারণে মানুষকে বিভ্রান্ত করে, তবে তা একটি সামাজিক ব্যাধিতে রূপ নেয়। আলোচ্য নাটকের বহিপীর বা উদ্দীপকের রশিদ মোল্লার মতো লোকেরা সেই ব্যাধির ধারক, যারা ধর্মকে অপব্যবহার করে নিজের সুবিধা আদায় করে। তাই বলা যায়, রশিদ মোল্লা চরিত্রটি 'বহিপীর' নাটকের ধর্মব্যবসায়ী চরিত্র বহিপীরের প্রতিফলন। সে দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। উত্তরের মূলকথা: উদ্দীপকের রশিদ মোল্লা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবকে 'খোদার গজব' বলে আখ্যায়িত করে মানুষের মধ্যে ভয়ভীতি ছড়ান। এই অবস্থাটি 'বহিপীর' নাটকের সেই ধর্মব্যবসায়ী চরিত্রের মতোই, যারা ধর্মের নামে নিজের আধিপত্য কায়েম করে চলে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের রশিদ মোল্লার মতো চরিত্রগুলোর দর্পণ 'বহিপীর' নাটক"- মন্তব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর