শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুখীর মামি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: যদৃষ্টিভঙ্গিগত দিক থেকে উদ্দীপকের সুখীর মামি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'বহিপীর' নাটকে খোদেজা বাহ্যিক ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি যতটা আগ্রহী, একজন দরিদ্র, নিরাশ্রয় মানুষের যন্ত্রণা ও অধিকার নিয়ে তিনি ততটাই উদাসীন। এ কারণেই তাহেরার অনিচ্ছা সত্ত্বেও তাকে বৃদ্ধ পীরের হাতে তুলে দিতে আপত্তি নেই তার। উদ্দীপকের সুখীর মামি বাস্তবতাবাদী নারী হিসেবে পরিবারের অভাব-অনটনের কথা ভেবে সুখীর বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন, তবে এতে তিনি সুখীর মানসিক অবস্থা কিংবা মতামতকে গুরুত্ব দেন না। বরং, বর বয়স্ক হলেও আর্থিক স্বচ্ছলতা আসবে এমন মনোভাবের কারণেই তিনি বিপত্মীক করিম শেখের সঙ্গে সুখীর বিয়ে দিতে রাজি হন। সুখীর মামীর মধ্যে ফুটে ওঠা এমন গতানুগতিক ও অদৃষ্টনির্ভর মনোভাবের দিকটি 'বহিপীর' নাটকের খোদেজার মাঝেও একইভাবে পরিলক্ষিত হয়। 'বহিপীর' নাটকের খোদেজা এবং উদ্দীপকের সুখীর মামি- দুজনেই নারীর স্বাধীনতা ও আত্মপরিচয়ের জায়গাটিকে গুরুত্ব না দিয়ে সমাজের তথাকথিত নিয়ম-নীতি অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণের পক্ষপাতী। এ কারণেই সুখী যে করিম শেখের মতো একজন বয়স্ক লোককে বিয়ে করতে প্রস্তুত নয়, তার নীরবতা ও চোখের জলে তা স্পষ্ট হলেও মামি সে বিষয়টিকে অবজ্ঞা করেন। খোদেজাও তেমনি তাহেরার মনোকষ্ট ও চাহিদার দিকে দৃষ্টি না দিয়ে পীরের দোয়া লাভের আশায় তাকে সেই বৃদ্ধ পীরের হাতেই তুলে দিতে চান। অর্থাৎ উভয় চরিত্রই বাস্তবতা ও সুবিধার কথা চিন্তা করে মানবিক দৃষ্টিভঙ্গি বিসর্জন দেন। এদিক থেকে উদ্দীপকের সুখীর মামি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করে। উত্তরের মূলকথা: সুখীর মামীর মধ্যে ফুটে ওঠা এমন গতানুগতিক ও অদৃষ্টনির্ভর মনোভাবের দিকটি 'বহিপীর' নাটকের খোদেজার মাঝেও একইভাবে পরিলক্ষিত হয়।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের সুখীর মামি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব ক…

উদ্দীপক

মামার অভাবের সংসারে মাতৃহারা উচ্ছল কিশোরী সুখীর বাস। উক্ত গ্রামে বিপত্নীক করিম শেখ সুখীর মামাকে চাষের জমিজমা প্রদানের বিনিময়ে সুখীকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব শুনে মামি সাথে সাথে রাজি হয়ে যান। বিয়ের ব্যাপারে মামা আমতা আমতা করলে মামি বলেন, বরের বয়স একটু বেশি, তাতে দোষ কী? বিয়ে-শাদি খোদার ইচ্ছায় হয়। তাছাড়া এ বিয়ে হলে পরিবারের অভাব যেমন দূর হবে তেমনই সুখীর একটা ভালো ব্যবস্থাও হবে।' কিন্তু সুখীর নীরবতা ও চোখের পানি দেখে মামা বলেন, 'অভাবের তাড়নায় জীবন চলে গেলেও সুখী মাকে বয়স্ক পাত্রের সাথে বিয়ে দিব না।'

Rajshahi · 2025

উত্তর

নাটকের প্রাণ সংলাপ।

উত্তর

ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ কথা বলার জন্য বহিপীর বইয়ের ভাষাকে উপযুক্ত মনে করেন বিধায় তিনি বইয়ের ভাষাতেই কথা বলেন। পীর সাহেবের মতে, তার কাজ হলো খোদার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। অন্যদিকে, কথ্যভাষা তার কানে কটু লাগে এবং তিনি মনে করেন এতে কোনো পবিত্রতা নাই, গাম্ভীর্যতা নাই, যেটি বইয়ের ভাষায় রয়েছে। তাই বহিপীর গাম্ভীর্যপূর্ণ কথা বলতে উপযুক্ত বইয়ের ভাষাতে কথা বলেন। উত্তরের মূলকথা: ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ কথা বলার জন্য বহিপীর বইয়ের ভাষাকে সঠিক মনে করার কারণে তিনি বইয়ের ভাষায় কথা বলেন।

উত্তর

উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো হাতেম আলি। 'বহিপীর' নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো জমিদার হাতেম আলি। আত্মমর্যাদাবোধে সমুন্নত হাতেম আলি জমিদারি বাঁচানোর তাগিদে প্রথমটায় বহিপীরের প্রস্থাবে রাজি হলেও নৈতিকতার কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। এমন আচরণ তার উচ্চ মানবিকবোধের পরিচয় দেয়। উদ্দীপকের সুখীর মামা দৃঢ়চেতা মনোভাবাপন্ন একজন ব্যক্তি। তাই অভাবের সংসারে করিম শেখের লোভনীয় প্রস্তাব পেয়েও সুখীর ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একইভাবে, 'বহিপীর' নাটকের হাতেম আলি জমিদারি রক্ষার কথা চিন্তা করে বহিপীরের প্রস্তাবে কিছুটা সম্মত হলেও শেষ পর্যন্ত নৈতিকতাবোধকেই প্রাধান্য দেন এবং পীর সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অর্থাৎ সুখীর মামা এবং জমিদার হাতেম আলি উভয়েই দৃঢ়চেতা এবং উচ্চ নৈতিকবোধসম্পন্ন মানুষ। এ দিক থেকে উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলির সাদৃশ্য পাওয়া যায়। উত্তরের মূলকথা: অভাবের সংসারে করিম শেখের লোভনীয় প্রস্তাব পেয়েও সুখীর ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ দিক থেকে উদ্দীপকের সুখীর মামার সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলির সাদৃশ্য পাওয়া যায়।

উত্তর

যদৃষ্টিভঙ্গিগত দিক থেকে উদ্দীপকের সুখীর মামি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'বহিপীর' নাটকে খোদেজা বাহ্যিক ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি যতটা আগ্রহী, একজন দরিদ্র, নিরাশ্রয় মানুষের যন্ত্রণা ও অধিকার নিয়ে তিনি ততটাই উদাসীন। এ কারণেই তাহেরার অনিচ্ছা সত্ত্বেও তাকে বৃদ্ধ পীরের হাতে তুলে দিতে আপত্তি নেই তার। উদ্দীপকের সুখীর মামি বাস্তবতাবাদী নারী হিসেবে পরিবারের অভাব-অনটনের কথা ভেবে সুখীর বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন, তবে এতে তিনি সুখীর মানসিক অবস্থা কিংবা মতামতকে গুরুত্ব দেন না। বরং, বর বয়স্ক হলেও আর্থিক স্বচ্ছলতা আসবে এমন মনোভাবের কারণেই তিনি বিপত্মীক করিম শেখের সঙ্গে সুখীর বিয়ে দিতে রাজি হন। সুখীর মামীর মধ্যে ফুটে ওঠা এমন গতানুগতিক ও অদৃষ্টনির্ভর মনোভাবের দিকটি 'বহিপীর' নাটকের খোদেজার মাঝেও একইভাবে পরিলক্ষিত হয়। 'বহিপীর' নাটকের খোদেজা এবং উদ্দীপকের সুখীর মামি- দুজনেই নারীর স্বাধীনতা ও আত্মপরিচয়ের জায়গাটিকে গুরুত্ব না দিয়ে সমাজের তথাকথিত নিয়ম-নীতি অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণের পক্ষপাতী। এ কারণেই সুখী যে করিম শেখের মতো একজন বয়স্ক লোককে বিয়ে করতে প্রস্তুত নয়, তার নীরবতা ও চোখের জলে তা স্পষ্ট হলেও মামি সে বিষয়টিকে অবজ্ঞা করেন। খোদেজাও তেমনি তাহেরার মনোকষ্ট ও চাহিদার দিকে দৃষ্টি না দিয়ে পীরের দোয়া লাভের আশায় তাকে সেই বৃদ্ধ পীরের হাতেই তুলে দিতে চান। অর্থাৎ উভয় চরিত্রই বাস্তবতা ও সুবিধার কথা চিন্তা করে মানবিক দৃষ্টিভঙ্গি বিসর্জন দেন। এদিক থেকে উদ্দীপকের সুখীর মামি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করে। উত্তরের মূলকথা: সুখীর মামীর মধ্যে ফুটে ওঠা এমন গতানুগতিক ও অদৃষ্টনির্ভর মনোভাবের দিকটি 'বহিপীর' নাটকের খোদেজার মাঝেও একইভাবে পরিলক্ষিত হয়।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।