'আমরা আমাদের পুরাতন দুনিয়ার মধ্যে সুখে-স্বাচ্ছন্দ্যে বাকি দিন কাটাইয়া দিব'- বহিপীর কেন একথা বলেছেন?
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে বহিপীরের জীবনবোধ এবং আদর্শের প্রতি গভীর নিষ্ঠা প্রকাশ করেছেন। শেষ জীবনে সেবা পাবার আশায় বহিপীর মুরীদের অল্পবয়স্কা কন্যাকে বিয়ে করেন। কিন্তু সেই স্ত্রী বৃদ্ধ পীরের সাথে অসম এই বিয়েকে মেনে নিতে না পেরে পালিয়ে যায়। অনেক চেষ্টার পরও পলাতকা স্ত্রী তাহেরাকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে বহিপীর বাস্তবতাকে উপলব্ধি করতে সমর্থ হন এবং বিষয়টিকে মেনে নেন। তিনি বুঝতে পারেন, তার কাছে পুরাতন জীবনব্যবস্থা, বিশ্বাস এবং মূল্যবোধই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে তার সেই উপলব্ধির কথাই প্রকাশ পেয়েছে। উত্তরের মূলকথা: বহিপীর বুঝতে পারেন, তার কাছে পুরাতন জীবনব্যবস্থা, বিশ্বাস এবং মূল্যবোধই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'আমরা আমাদের পুরাতন দুনিয়ার মধ্যে সুখে-স্বাচ্ছন্দ্যে বাকি দিন কাটাইয়া দিব'- বহিপীর কেন একথা বলেছেন?
উত্তর