উদ্দীপকের সবুজ মিয়ার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের সবুজ মিয়ার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র হাশেম আলি। 'বহিপীর' নাটকের হাশেম একজন প্রগতিশীল ও যুক্তিবাদী যুবক। নাটকের পুরোভাগ জুড়ে আমরা তাকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় দেখতে পাই। শুধু তাই নয়, এ নাটকে হাশেম আলি সর্বতোভাবে অসহায় তাহেরার পাশে ছিল। উদ্দীপকের রশিদ মোল্লার মতো ব্যক্তি যখন ধর্মের নামে পানিপড়া, তাবিজ-কবজ দিয়ে রোগ সারানোর আশ্বাস দিয়ে মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে অর্থ উপার্জন করার চেষ্টা করে, তখন সবুজ মিয়া সাহসিকতার সাথে এর প্রতিবাদ করে। শুধু তাই নয়, সে এ রোগের ধরণ অবহিত করে এর প্রতিকার সম্পর্কেও মানুষকে সচেতন করে। একইভাবে, 'বহিপীর' নাটকের হাশেম আলিও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার একজন সচেতন যুবক, যে যেকোনো পরিস্থিতিতেই নারী হিসেবে তাহেরার অধিকারের পক্ষে থেকেছে। এ দিক থেকে হাশেম আলির সাথে উদ্দীপকের সবুজ মিয়ার চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। উত্তরের মূলকথা: 'বহিপীর' নাটকের হাশেম আলি এবং উদ্দীপকের সবুজ মিয়া কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার। এ দিক থেকে হাশেম আলির সাথে উদ্দীপকের সবুজ মিয়ার চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের সবুজ মিয়ার সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির বর…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর