"উদ্দীপকের সুরাইয়া 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি"-মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: 'উদ্দীপকের সুরাইয়া 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি।' মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকে তাহেরা এক স্বাধীনচেতা প্রতিবাদী চরিত্র। তার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমা এক বৃদ্ধ পিরের সাথে তার বিয়ে ঠিক করলে সে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। কিন্তু এতেও কোনো ফল না হওয়ায় সে বাড়ি ছেড়ে পালায়। তৎকালীন সমাজে ব্যক্তিস্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাহেরার এমন পদক্ষেপ সত্যিকার অর্থেই বিস্ময়কর। উদ্দীপকের সুরাইয়া জীবনসচেতন নারী। পড়ালেখা করে সে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু তার বাবা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুরাইয়ার স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার বিয়ে বন্ধ করে দেয়। এখন সুরাইয়া নির্বিঘ্নে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। 'বহিপীর' নাটকের তাহেরা একজন আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্বসম্পন্ন নারী। সে নিজের বিরুদ্ধে অন্যায় বিয়ে মেনে নেয়নি। দুঃসাহসের সাথে সে শহরগামী বজরায় চড়ে বসেছে। ব্যক্তিস্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কায় সে আত্মহননের চেষ্টা করে। সর্বোপরি তাহেরা নারী অধিকার ও জাগরণের প্রতীক। উদ্দীপকের সুরাইয়া স্বাধীনচেতা। বাবা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানালে সে প্রতিবাদ করেছে। শেষ পর্যন্ত সে স্কুলের প্রধান শিক্ষকের সহায়তায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তিলাভ করেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। উত্তরের মূলকথা: উদ্দীপকের সুরাইয়া ও 'বহিপীর' নাটকের তাহেরা স্বাধীনতা ও জীবন সচেতন নারী। এজন্য সুরাইয়া 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের প্রতিচ্ছবি।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের সুরাইয়া 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি"-মন্তব্যটির …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর